২৯ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

দ্বিতীয় টেস্টে দলে পরিবর্তনের ইঙ্গিত হাথুরুর

অনলাইন ডেস্ক : উইকেট বিবেচনায় রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে কোনো বিশেষজ্ঞ স্পিনারকেই খেলায়নি পাকিস্তান। বাংলাদেশ অবশ্য সেই কৌশলে যায়নি। তিন পেসারের সঙ্গে ছিলেন দুই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। চন্ডিকা হাথুরুসিংহে তাঁদের দলে রেখেছিলেন স্পিনের অভাবটা পূরণ করতে। লঙ্কান কোচের কৌশল বৃথা যায়নি।

সিরিজের ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ে মুশফিকুর রহিমের ১৯১ রানের অনবদ্য ইনিংসটি যেমন ভূমিকা রেখেছিল তেমনি সাকিব-মিরাজের ঘূর্ণিও রাখে গুরুত্বপূর্ণ অবদান। সাকিব ৩ এবং মিরাজ ৪ উইকেট নিয়ে অল্প রানেই থামান পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।

এবার একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ টেস্টে কেমন কৌশল হবে বাংলাদেশের? আজ সংবাদ সম্মেলনে এ নিয়ে হেসে হাথুরু বলেন, ‘আসলে আমরা সব সময় অফেন্সিভ স্ট্র্যাটেজিতেই (আক্রমণাত্মক কৌশল) যাব।’ অবশ্য কন্ডিশনের ওপর নির্ভর করছে তাঁর কৌশল, ‘কন্ডিশনের ওপর নির্ভর করে অনেক সময় স্ট্র্যাটেজিতে পরিবর্তন আসে। প্রথম ম্যাচ থেকে আমাদের প্রস্তুতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমরা নিজেদের শক্তির জায়গাগুলো জানি, সীমাবদ্ধতাগুলোও জানি। প্রতিপক্ষের শক্তি এবং সীমাবদ্ধতার জায়গাগুলোও জানা আছে আমাদের। পিচ, কন্ডিশন সবকিছু বিবেচনা নিয়েই আমরা আমাদের স্ট্র্যাটেজি সাজিয়ে থাকি।’

আরও পড়ুনঃ   রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

পিন্ডি টেস্টে প্রথম ইনিংসে ভালো শুরু পায় বাংলাদেশ। তবে সফরকারীরা পাঁচশোর্ধ্ব সংগ্রহ পায় মিডলঅর্ডারে কয়েকটি জুটিতেই। আগের টেস্টের কথা টেনে হাথুরু চান, এবারও ভালো জুটি হোক। লঙ্কান কোচ বলেছেন, ‘আমার মনে হয়, গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শুরুতে ভালো জুটি গড়া। প্রথম ১২ ওভারে আমাদের ওপেনাররা অল্প সময় হলেও ভালো ব্যাট করতে পেরেছিল, যা তৃতীয় দিন সকালে আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। এরপর মুমিনুলের সঙ্গে আমার মনে হয় সাদমান ভালো একটি জুটি গড়ল ৯০ রানের। এরপর মুশফিকের সঙ্গে মিলে লিটন-মিরাজ সেসব কাজে লাগানো।’

আরও পড়ুনঃ   বন্ধ থাকা ভোটার স্থানান্তর কার্যক্রম চালুর নির্দেশ ইসির

পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে যেকোনো সংস্করণে প্রথম জয়—এ তো ঐতিহাসিক হবেই বাংলাদেশের জন্য। তবে কাজটি যে মোটেও সহজ নয় সেটি তো জানা কথায়। হাথুরুর এর কৃতিত্ব দিচ্ছেন দলের উঁচু নীতির ওপর। তিনি বলেন, ‘মোরাল (নীতি) অনেক উঁচুতে আছে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দেওয়া সহজ কোনো কাজ নয়। তারা অনেক অনেক ভালো দল। এখনো আমরা দ্বিতীয় ম্যাচে অনেক লড়াই আশা করছি তাদের থেকে।’

দ্বিতীয় টেস্টের জন্য দলে পরিবর্তন এনেছে পাকিস্তান। বাদ পড়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশ কি অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে নাকি পরিবর্তন—এ নিয়ে হাথুরু বলেন, ‘কাল কন্ডিশনের ওপর নির্ভর করে পিচ দেখে আমরা দলে পরিবর্তন আনতেও পারি। কারণ আমরা এখনো পিচ দেখতে পারিনি। কন্ডিশনে কিছুটা তফাত আছে আগের ম্যাচ থেকে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST