২৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলায় আগুন লাগালে মোদির চেয়ার টলমল করে দেব, হুঁশিয়ারি মমতার

অনলাইন ডেস্ক : আরজি কর হাসপাতালের নারী শিক্ষানবীশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গ। সেখানে আজ ১২ ঘণ্টার ‘বাংলা বনধ’ কর্মসূচি চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। এদিন কর্মসূচি পালন করতে আসা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ আজও কাঁদানে গ্যাস ব্যবহার করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন মোদি নিজে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তার রাজ্যকে অস্থিতিশীল করা হয় তাহলে মোদিকে গদি থেকে সরিয়ে দেওয়া হবে।

মমতা বলেন, “কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ ! আমি বাংলাদেশকে ভালবাসি। ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংষ্কৃতি আর আমাদের সংষ্কৃতি এক। কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র। ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদি বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না। নর্থইস্টও থেমে থাকবে না। উত্তরপ্রদেশও থেমে থাকবে না। বিহার-ঝাড়খণ্ড-দিল্লি ও থেমে থাকবে না। আপনার চেয়ারটা টলমল করে দেব।”

আরও পড়ুনঃ   গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, ৩ সাংবাদিকসহ নিহত অন্তত ১২

মমতা আরও বলেন, “বিজেপির মতো অত্যাচারী, অহংকারী, চক্রান্তকারী, আমি দেখিনি। প্রধানমন্ত্রী শুধু এজেন্সি লাগিয়েছেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে ঘটনায় তো পদত্যাগ করেননি।”

গতকাল পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন ঘেরাও কর্মসূচি দিয়েছিল ছাত্রসমাজ। এ নিয়েও কথা বলেছেন মমতা। তার দাবি নবান্ন ঘেরাওয়ের মাধ্যমে লাশ ফেলতে চেয়েছিল বিজেপি। যেন আন্দোলন উস্কে দেওয়া হয়। কিন্তু পুলিশ এমনটি হতে দেয়নি। তিনি বলেছেন, “গতকাল ওরা লাশ চেয়েছিল, পুলিশ সংযত ছিল, রক্ত দিয়েছে, ধৈর্য দেখিয়েছে, পুলিশকে স্যালুট।”

আরও পড়ুনঃ   পশ্চিমবঙ্গে প্রশ্নের মুখে নারী নিরাপত্তা

অপরদিকে আরজি করের ধর্ষণের সঙ্গে জড়িতদের ফাঁসি দেওয়া নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “ঘটনা দুর্ভাগ্যজনক, চেয়েছিলাম ফাস্ট ট্র্যাক নিয়ে গিয়ে ফাঁসি দিতে। ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি, রাজ্যের হাতে ক্ষমতা থাকলে ৭ দিনে ফাঁসি দিতাম। আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকে ধর্ষণবিরোধী বিল পাস করাব।”-সূত্র: এবিপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১০

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১১

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১২

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৩

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৫

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৬

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৯

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

২০

Design & Developed by: BD IT HOST