২৬ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: সালাহউদ্দিন

oplus_0

অনলাইন ডেস্ক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে, বিদেশে বসে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যারা আয়না ঘর বানিয়ে নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের কি এ দেশে রাজনীতি করার অধিকার আছে?

টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ পরিবারের স্মরণে সোমবার ভূঞাপুর বাসস্ট্যান্ড পলাশ চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন।

আয়না ঘর থেকে ভারতে নির্বাসিত থাকা বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমার সহকর্মী বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাস পিন্টু অচিরেই আপনাদের মাঝে ফিরে আসবেন। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবার স্বাবলম্বী না হওয়া পর্যন্ত তাদের সহযোগিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরও পড়ুনঃ   রিকি পন্টিংয়ের মন্তব্যের কড়া জবাব দিলেন গম্ভীর

উপজেলার দুজন শহিদ পলাশ ও ইমনের কবর জিয়ারত এবং তাদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় এবং তাদের বাবা-মায়ের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেওয়া হয়।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, শহর যুবদলের সভাপতি সোহাগ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিনসহ টাঙ্গাইল ও বিভিন্ন উপজেলা থেকে আগত নেতারা।

আরও পড়ুনঃ   টাইগারদের প্রধান কোচ হওয়ার যোগ্যতা দেশের কারো নেই : তামিম

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা বলেছিলেন খেলা হবে, তারা ছেড়ে মাঠ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, এ দেশে আর কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না। পলাশ ও ইমনরা রক্ত দিয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। বিএনপি ক্ষমতায় গেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড পলাশের স্বীকৃতি স্বরূপ ‘পলাশ চত্বর’ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১০

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১১

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১২

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৩

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৪

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১৫

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৭

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

২০

Design & Developed by: BD IT HOST