১২ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

২৪ রানে শেষ ৫ উইকেট, লঙ্কান বোলারের হ্যাট্রিক

অনলাইন ডেস্ক : সিরিজ জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে একে একে উইকেট বিলিয়ে দিচ্ছেন টাইগার ব্যাটাররা। দলীয় ২৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। এর মধ্যে লঙ্কান বোলার নুয়ান থুসারা একাই ৩ উইকেট নিয়ে হ্যাট্রিক করেছেন।

১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ রান করে প্রথমেই আউট হন ওপেনার লিটন দাস। এরপরই যেন বাংলাদেশকে চেপে ধরে শ্রীলঙ্কার বোলাররা। দলীয় ১৩ রানে ১ উইকেট হারানোর পর মাত্র ২ রান যোগ করতেই আরো ৩টি উইকেটের পতন ঘটে। শ্রীলঙ্কার বোলার নুয়ান থুসারা করে ফেলেন হ্যাট্রিক।

৪ উইকেট হারানোর পর সৌম্য সরকার এবং জাকের আলী বেশি দূর এগোতে পারেননি। দলীয় ২৪ রানে আউট হয়ে ফিরে যান সৌম্য।

আরও পড়ুনঃ   শুক্রবার ড. ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক

শেষ খবর পর্যন্ত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৫ রান। ক্রিজে আছেন জাকের আলী ও মেহেদী হাসান।

এর আগে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসভাগ্য সহায় ছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। আগের দুই ম্যাচের মতো এবারও তিনি প্রথমে ফিল্ডিং বেছে নেন।

বাংলাদেশ শুরু করে বেশ নিয়ন্ত্রিত বোলিংয়ে। দলীয় ১৮ রানের মাথায় ধনঞ্জয়া ডি সিলভাকে (১২ বলে ৮) ফেরান তাসকিন আহমেদ। ১২ বলে ১২ করে কামিন্দু মেন্ডিস হন রিশাদ হোসেনের শিকার।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৩ বলে ১৫) কিংবা চারিথ আসালাঙ্কার (৫ বলে ৩) মতো ব্যাটারদেরও মারমুখী হতে দেয়নি টাইগাররা। তবে একাই বলতে গেলে লড়াই চালিয়ে যান কুশল মেন্ডিস। ৫৫ বলে ৬টি করে চার-ছক্কায় ৬৬ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দেন কুশল। শেষ পর্যন্ত তাকে থামান তাসকিন আহমেদ। তবে ততক্ষণে ১৭তম ওভারে লঙ্কানদের সংগ্রহ ১৪০ হয়ে গেছে। শেষদিকে অ্যাঞ্জেলো ম্যাথিউস ৭ বলে ১০ আর দাসুন শানাকার ৯ বলে ১৯ রানে চ্যালেঞ্জিং পুঁজি পায় শ্রীলঙ্কা।

আরও পড়ুনঃ   আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত

তাসকিন আহমেদ ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন দুটি উইকেট। রিশাদের ২ উইকেট শিকার ৩৫ রানে। শরিফুল ৪ ওভারে ২৮ রান খরচায় একটি উইকেট পান। মোস্তাফিজুর রহমানও একটি উইকেট নেন। তবে তিনিই ছিলেন দলের সবচেয়ে খরুচে বোলার, চার ওভারে দেন ৪৭।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST