২৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

হত্যা মামলার আসামি সাকিব কি ক্রিকেট খেলতে পারবেন

অনলাইন ডেস্ক : সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলায় দায়ের হয়েছে। সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গার্মেন্টসকর্মী রুবেল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে।

পাকিস্তানের বিপক্ষে এখন টেস্ট খেলছেন সাকিব। রাওয়ালপিণ্ডি টেস্টের দ্বিতীয় দিন তথা গতকাল (বৃহস্পতিবার) টাইগার এই অলরাউন্ডারের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বিরুদ্ধে পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর পাওয়া যায়নি।

পরোয়ানা জারি হলে সে ক্ষেত্রে তাকে বাংলাদেশে ফিরলে গ্রেপ্তার করতে পারে পুলিশ। যদিও তার এই মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনাই নেই বললেই চলে। স্ত্রী পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে সেখানেই ফিরে যেতে পারেন তিনি।

আরও পড়ুনঃ   সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাবেন ড. ইউনূস

এর আগে চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির করা ধর্ষণ মামলায় পেসার রুবেল হোসেন গ্রেপ্তার হয়েছিলেন। জেল থেকে জামিনে মুক্ত হয়ে ২০১৫ বিশ্বকাপে খেলেছিলেন তিনি। সাকিব আগাম জামিন নিয়ে খেলা চালিয়ে যাবেন কি না নিশ্চিত করা যাচ্ছে না।

অবশ্য ছাত্র আন্দোলনের সময় দেশের বাইরে ক্রিকেটে ব্যস্ত ছিলেন আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হওয়া সাকিব। সেক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও ঘটনাস্থলে উপস্থিত না থাকার প্রমাণ দিয়ে জামিন পেতেও পারেন। তখন আর খেলায় বাধা থাকবে না। এর আগেই তার বিরুদ্ধে অভিযোগ খারিজ হলে ব্যাপারটি এমনিতেই নিষ্পপ্তি হওয়ার সুযোগ থাকছে।

এদিকে, সাকিবের বিরুদ্ধে মামলা ও তার ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে জানতে বিসিবিতে যোগাযোগ করা হলেও এ প্রতিবেদন লেখার সময় কারও বক্তব্য পাওয়া যায়নি।

আদাবর থানায় করা এই মামলায় বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জন। মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলার ২৮ নম্বর আসামির ঠিকানা লেখা রয়েছে মো.সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা: মাশরুর রেজা, সাং-সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর: মাগুরা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে শিক্ষককে হত্যাচেষ্টার মামলা, ছাত্রীকে পাঠানো হলো কিশোরী উন্নয়ন কেন্দ্রে

বৃহস্পতিবার (২২ আগস্ট) গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছন। ডিএমপির আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহয্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছুড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST