২৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় তিনটি মন্দির ভাংচুর ও লুটপাট, আটক ১

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় তিনটি মন্দির ভাংচুর ও লুটপাট করা হয়েছে। শুক্রবার (২৩ আগষ্ট) সকাল ৬টার দিকে মন্দির ভাংচুর ও লুটপাট করা হয়। এ সময় স্থানীয়রা টের পেয়ে মন্দির ভাঙ্গা অবস্থায় এক যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

জানা গেছে, বাঘা পৌরসভার নারায়নপুর সড়কঘাট গ্রামের জমসেদ আলী ভেগলের ছেলে বাপ্পি হোসেন (১৮) শুক্রবার ভোরে লোহার পাইপ নিয়ে পাকুড়িয়ার পালপাড়া, ঘোষপাড়া এবং কলিগ্রামের পুন্ডরীপাড়া মন্দিরের তালা ভেঙ্গে ভাংচুর ও লুটপাট এবং প্রতিমা ভাংচুর করে। কলিগ্রাম পুন্ডরীপাড়া মন্দির ভাংচুর করার সময় স্থানীয়রা টের পেয়ে বাপ্পিকে আটক করে। পরে পুলিশের হাতে সোপর্দ করে।

আরও পড়ুনঃ   মাত্র ৩৫০ টাকার জেরে প্রাণ গেলো যুবকের

আটক বাপ্পি হোসেন স্থানীয় এক মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।
এ বিষয়ে কলিগ্রাম পুন্ডরীপাড়া মন্দির কমিটির সভাপতি অরুন সরকার বলেন, শুক্রবার সকাল ৬টার দিকে মন্দির ভাংচুর করা হচ্ছে বলে আমাকে খবর দেওয়া হয়। আমি স্থানীয়দের সাথে নিয়ে মন্দিরের দিকে এগিয়ে গিয়ে জানতে চায়। তখন সে চুপ হয়ে যায়। এ সময় তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে অ্যালকোহলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার পাকুপান্ডে ও সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক তিনটি মন্দির পরিদর্শন করা হয়েছে। আটক ব্যক্তির শাস্তির দাবি করেছি।

এ বিষয়ে বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন, মন্দির ভাংচুরের বিষয়ে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কলিগ্রাম পুন্ডরীপাড়া মন্দির কমিটির সভাপতি বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এছাড়া এর সাথে আরও কে বা কারা জড়িত রয়েছে, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

শিবগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১০

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

১২

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

১৩

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

১৫

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

১৬

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৭

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

১৮

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

১৯

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST