২০ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

নদী পরিষ্কার প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে এডিবি: পরিবেশ উপদেষ্টা

অনলাইন ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বুড়িগঙ্গা, তুরাগ ও বালুসহ গুরুত্বপূর্ণ নদীগুলির জন্য নিম্ন-ব্যয়ের নদী পরিষ্কার প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করবে।

তিন আরো বলেন, এছাড়াও জাতীয় অভিযোজন পরিকল্পনাসহ জলবায়ু কর্ম পরিকল্পনা বাস্তবায়নেও সহায়তা করবে এডিবি।

সৈয়দা রিজওয়ানা হাসান আজ মঙ্গলবার সচিবালয়ে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংয়ের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা বলেন।

বৈঠকে পরিবেশ উপদেষ্টা পরিবেশ সুরক্ষা কার্যক্রমে বেসরকারি খাত ও যুবসমাজকে যুক্ত করার গুরুত্বের ওপর জোর দেন।

আরও পড়ুনঃ   বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

তিনি দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তাও উল্লেখ করেন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠায় এডিবি’র সহায়তা চান।
সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশে বিভিন্ন পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত প্রকল্পে এডিবি’র চলমান সহায়তার জন্য তার প্রশংসা করেন।

তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বাংলাদেশের সহিষ্ণুতার ক্ষমতা শক্তিশালী করার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য অব্যাহত সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

এই চ্যালেঞ্জগুলি কার্যকরভাবে মোকাবেলা করার জন্য উদ্ভাবনী পন্থা ও অর্থায়ন ব্যবস্থা উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা।

আরও পড়ুনঃ   ২০৩৫ সালের মধ্যে হাইড্রোজেন জ্বালানির পরীক্ষামূলক ব্যবহার হবে

এডিমন গিন্টিং বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য এডিবি’র প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি এআই প্রযুক্তি ব্যবহার করে নদী পরিষ্কারের প্রচেষ্টায় সহায়তার ঘোষণা দেন এবং তাদের উদ্যোগগুলি সম্প্রসারণে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

তিনি পরিবেশ উপদেষ্টাকে চলতি বছরের ১৭ থেকে ১৮ সেপ্টেম্বর ফিলিপাইনের ম্যানিলায় এডিবি সদর দপ্তরে অনুষ্ঠিতব্য ক্লাইমেট অ্যাডাপ্টেশন ইনভেস্টমেন্ট প্ল্যানিং ফোরামের উচ্চ পর্যায়ের সেশনে বক্তা হিসেবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১০

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১২

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৩

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৪

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৫

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৬

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৭

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৯

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০

Design & Developed by: BD IT HOST