১৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার চরিত্রে অভিনয় থেকে সরে গেছেন অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক : ঢালিউড নায়িকা অপু বিশ্বাস চলতি বছরের জানুয়ারিতে মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে একটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামে এ সিনেমাটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল তার, এতে চরিত্রের নাম ছিল হাসু। আগস্টের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হবার কথা থাকলেও এবার জানা গেল সিনেমাটি থেকে সরে এসেছেন অপু বিশ্বাস।

সংবাদমাধ্যম অনুযায়ী, অপু বিশ্বাস একসময় জানিয়েছিলেন, সিনেমাটির গল্প শুনে একবাক্যে রাজি হয়ে যান তিনি। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছিল তার।

আরও পড়ুনঃ   হলের সিঁড়িতে বসে সিনেমা দেখলেন মেহজাবীন

বর্তমানে দেশের পটভূমি পাল্টানোর পর সিনেমাটির কাজ শুরু হবে কি না জানতে চাইলে এই নায়িকা জানান, অনেক আগেই তিনি সিনেমাটি থেকে সরে এসেছেন। সিনেমাটির কাজ শুরু হওয়া প্রসঙ্গে তিনি কিছুই জানেন না।

সিনেমাটি থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে অপু বলেন, ‘চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম, সিনেমার প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই এটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই।

আরও পড়ুনঃ   ‘এই হামলা কাপুরুষতা’, লিখেই পোস্ট ডিলিট পাকিস্তানি অভিনেত্রীর

সত্যি কথা, কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না। চুক্তি হওয়ার এক মাসের মাথায়; অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি। হলে হয়তো আরও আগেই আপনারা জানতে পারতেন।’

বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের জীবনী নিয়ে নির্মিতব্য এই সিনেমার ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত বলা যায়। পরিচালক সালমান হায়দারের সঙ্গে যোগাযোগ করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST