১৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

দাতা সংস্থাগুলো অন্তর্বর্তী সরকারে সহায়তা অব্যাহত রাখবে: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক: বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফসহ বিভিন্ন দাতা সংস্থা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অর্থায়ন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। আজ রোববার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কান্ট্রি ডিরেক্টর আডিমন গিন্টিংয়ের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘আজকের বৈঠকে দাতা সংস্থাগুলো অর্থায়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের উন্নয়ন প্রকল্প চালু আছে। যৌক্তিক প্রকল্পে তাদের বৈদেশিক সহায়তা অব্যাহত থাকবে।’

আরও পড়ুনঃ   রাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

এ সময় এক প্রশ্নের জবাবে ড. সালেহ উদ্দিন বলেন, ‘দুর্নীতি বন্ধসহ ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সহজ করা হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসা হবে। শিগগিরই এর সুফল পাবে সাধারণ মানুষ।’

এলডিসি উত্তরণের বিষয়ে সরকার কী ভাবছে, এমন প্রশ্নের জবাবে এই উপদেষ্টা বলেন, ‘এলডিসি উত্তরণ একটি বড় বিষয়। এখানে অনেক শর্ত আছে। এটা শুধু অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়। নানা ধরনের স্টেকহোল্ডার আছে, তাদের সঙ্গে বসার বিষয় রয়েছে। অর্থনীতির বর্তমান অবস্থা এবং উত্তরণের অগ্রগতি পর্যালোচনার বিষয় রয়েছে। এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না।

আরও পড়ুনঃ   আগামী সপ্তাহে স্বাভাবিক হতে পারে অফিসসূচি

সরকারি-বেসরকারি বিভিন্ন মানুষের এখন দাবি-দাওয়া উঠছে, এর সুরাহা কীভাবে হবে—এমন প্রশ্নের জবাবে সালেহ উদ্দিন বলেন, ‘আমার কাছে সরকারি-বেসরকারি সবাই সমান। সবাই যাতে সুন্দর জীবনব্যবস্থার মধ্যে আসতে পারে, সাধ্যমতো তার চেষ্টা করা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাবি মেডিকেলে তালা দিয়েছে শিক্ষার্থীরা

১০

উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে : শিক্ষার্থীদের উদ্দেশ্যে রুয়েট উপাচার্য

১১

ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

১২

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

১৪

রাজশাহীর মীরেরচক জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

১৫

পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা

১৬

নগরীরতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

১৭

তানোরে তিন কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, বসছে ১০৬৯ শিক্ষার্থী

১৮

পুঠিয়ায় তেল নেওয়া নিয়ে বিশৃঙ্খলা করায়, ছাত্রদল নেতা দিলেন মুসলেকা

১৯

শিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST