১৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

শান্তিতে থাকবে না অর্থ পাচারকারীরা: নতুন গভর্নর

অনলাইন ডেস্ক: দেশের বাইরে পাচার হয়ে যাওয়া টাকা ফেরত আনা হবে জানিয়ে, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, অর্থ পাচারকারীরা যাতে টাকার বালিশে ঘুমাতে না পারে সেই ব্যবস্থা করব। যেহেতু তারা দেশের অবস্থা খারাপ করে দিয়েছে তাই তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করেই পাচার হয়ে যাওয়া টাকা ফেরত আনা হবে।

দায়িত্ব নেওয়ার প্রথম দিন বুধবার বাংলাদেশ ব্যাংকে বোর্ড মিটিংয়ে সংবাদ সম্মেলনে অর্থপাচারকারীদের এ হুঁশিয়ারি দেন গভর্নর।
তিনি আরও বলেন, অন্যান্য প্রতিষ্ঠানের মত বাংলাদেশ ব্যাংককেও ধ্বংস করা হয়েছে। একটি জাতির মধ্যে যখন পচন ধরে তখন সব জায়গায় নষ্ট হয়ে যায়। তাই সব জায়গায় সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ   সংবেদনশীল সংবাদ প্রচারে সাংবাদিকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ব্যাংকের খেলাপি ঋণের তথ্য একত্রিত করতে হবে। কারণ বিভিন্ন সুবিধা দিয়ে খেলাপি ঋণ কমিয়ে রাখা হয়েছে। পাশাপাশি আদালতে অনেক টাকা আটকে আছে। সব মিলে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়বে।

আরও পড়ুনঃ   ঈদযাত্রা নিরাপদ করতে সরকারের প্রস্তুতি

পরিদর্শন শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আসার আগেই পরিদর্শন প্রতিবেদন বদলে যাওয়ার বিষয়টি আর প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন নতুন গভর্নর।

মাঠের প্রতিবেদন উপরে আসবে এবং মধ্যবর্তী কর্মকর্তারা পরামর্শ দিতে পারবে বলেও জানিয়েছেন তিনি।

এ সময় বাংলাদেশ ব্যাংককে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া হবে বলেও অঙ্গীকার করেন ড. আহসান এইচ মনসুর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

১০

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১১

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

১২

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

১৩

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

১৫

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

১৬

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

১৭

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১৮

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৯

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST