১১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

আইসিসির গাইডলাইন অনুসরণ করবে বিসিবি: ক্রীড়া উপদেষ্টা

অনলােইন ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গাইডলাইন অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিবর্তন আসবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হবার পর থেকে বিসিবির সভাপতি ও তৎকালীন ক্ষমতাসীন দলের এমপি নাজমুল হাসান পাপনসহ অধিকাংশ পরিচালক আত্মগোপনে আছেন। তাদের অনুপস্থিতি বোর্ডের নিয়মিত কাজকে কঠিন করে তুলেছে।

সভাপতির খোঁজ না থাকায়, সভাপতি নিয়োগের জন্য আইনি বিষয়গুলোর দিকে নজর দিতে বলেছেন ক্রীড়া উপদেষ্টা। কারণ সামনে বিসিবির অনেক আন্তর্জাতিক ইভেন্ট রয়েছে।

আরও পড়ুনঃ   শাপলা নয় ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

আজ আসিফ মাহমুদ বলেন, ‘আইসিসির অধীনে থাকা একটি ক্রীড়া সংগঠন বিসিবি। এ বিষয়ে আমরা কোন সিদ্ধান্ত নিতে পারছি না। আমরা পরামর্শ দিয়েছি যে, যারা বিসিবির পরিচালক আছেন তারাই বিষয়টি দেখবেন কীভাবে আইনি কাঠামোর মধ্যে বিষয়টি সমাধান করা যায়।’

তিনি আরও বলেন, ‘অন্তবর্তী সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সে বিষয়ে পরে আমাদের কাছে রিপোর্ট করবে তারা। বিসিবি একটি স্বায়ত্তশাসিত সংস্থা, আমরা সিদ্ধান্ত দিতে পারি না। আমরা বিসিবির কাছ থেকে পরামর্শ নিতে পারি এবং আমরা তাদের পরামর্শ দিতে পারি।’

আরও পড়ুনঃ   ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিসিবি পরিচালক মাহবুব আনাম, খালেদ মাহমুদ সুজন, ইফতেখার আহমেদ মিঠু, আকরাম খান, জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, কাজী এনাম এবং প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী। সরকারের পতনের পর বিসিবি সভাপতি কোথায় আছেন তা এখনও জানেন না বোর্ড পরিচালকরা।

আসিফ বলেন, ‘অবশ্যই, একটি ফেডারেশনকে কাজ করতে হলে তার সবগুলো অর্গানকে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যে, তিনি অনুপস্থিত আছেন। তবে আমরা একটি প্রকিয়ার মাধ্যমে সব কিছু করব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১০

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১১

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১২

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৩

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৪

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৫

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

১৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

১৭

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

১৮

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

১৯

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

২০

Design & Developed by: BD IT HOST