১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

দুই তরুণ ক্রিকেটারকে মনে ধরেছে তামিমের







অনলাইন ডেস্ক : সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তাদের মধ্যে ব্যাট হাতে আলাদাভাবে নজর কেড়েছেন তাওহিদ হৃদয়। তাছাড়া বল হাতে শরিফুল ইসলামও দুর্দান্ত ছিলেন। এই দুইজনকে মনে ধরেছে তামিম ইকবালেরও। তাইতো ফাইনাল শেষে চ্যাম্পিয়ন অধিনায়কের কণ্ঠে ঝরেছে তাদের প্রশংসা।

আসরে ১৪ ম্যাচে প্রায় ৩৯ গড়ে ৪৬২ রান করেছেন তাওহিদ হৃদয়। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১৫০ স্ট্রাইকরেটে। এক সেঞ্চুরির সঙ্গে দুটি ফিফটিও এসেছে তার ব্যাট থেকে। সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ দুইয়ে থেকে আসর শেষ করেছেন এই ব্যাটার।

আরও পড়ুনঃ   বোলিং পরীক্ষায় ‘ফেল’ সাকিব, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শঙ্কা

শরিফুল আসরের সেরা উইকেট শিকারী হয়েছেন। অথচ তার দল ১২ ম্যাচে মাত্র একটিতে জিতেছে। দল ভালো করলে শরিফুলের নামের পাশে উইকেট সংখ্যাটা হয়তোবা আরেকটু বেশি থাকতে পারতো। বিপিএলের দশম আসরে মাত্র ১৫.৮৬ গড়ে শরিফুল পেয়েছেন ২২ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৮ এর কম।

এই দুই তরুণকে নিয়ে তামিম বলেন, ‘শরিফুল খুবই ভালো বোলিং করেছে। হৃদয় তো দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। সে যখন রান করেছে, তখন দারুণ প্রভাববিস্তারী ছিল।’

আরও পড়ুনঃ   রামেবিতে ই-জনতা এ্যাপের বিল পেমেন্ট মডিউলের ডেমো প্রদর্শনী

এদিকে আসরের শুরুর দিকে ব্যাটিংয়ে বেশ ভুগেছেন সাকিব আল হাসান। তবে প্রথম কয়েক ম্যাচ বাদ দিলে অলরাউন্ডার সাকিবকেই পেয়েছে রংপুর রাইডার্স। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে ছিলেন আসর সেরার দৌড়েও। তবে শেষ পর্যন্ত সেই পুরস্কার উঠেছে তামিম ইকবালের হাতে। অবশ্য তামিমের মতেও আসরের অন্যতম সেরা পারফর্মার ছিলেন সাকিব।

জাতীয় দলের এ সতীর্থ প্রসঙ্গে তামিম বলেন, ‘সাকিব ভালো করেছে। ভালো শুরু হয়নি। তবে শেষের দিকে ভালো করেছে। তবে দুজনের নাম বললে হৃদয় আর শরীফুল।’


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১১

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১২

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৪

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৫

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৬

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৭

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৮

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

২০

Design & Developed by: BD IT HOST