২৬ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় পদ্মাগর্ভে পাকা রাস্তা

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পাকা রাস্তা ভাঙনে পদ্মা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার মানুষ।
জানা গেছে, উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযমের আগের বাড়ি থেকে কালিদাসখালীর বাবলু শিকদারের বাড়ি পর্যন্ত এলজিইডির সার্বিক তত্বাবধানে ২০১৪-১৫ অর্থবছরে প্রায় ৪২ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করা হয়। এই রাস্তার চার ভাগের তিন ভাগ পদ্মা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এ ইউনিয়নে ১১টি চরে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। এখানে নানা সমস্যার মধ্য দিয়ে মানুষ বসবাস করেন।
এদিকে চরবাসীর দাবি, ৫ কিলোমিটার রাস্তা তৈরি করা হলে শিমুলতলার সঙ্গে তাদের পাকা রাস্তায় চলাচল করার সুযোগ হতো। দুর্ভোগ কিছুটা লাঘব হতো। ইতোমধ্যে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহযোগিতায় চকরাজাপুর ইউনিয়নের পদ্মার মধ্যে চকরাজাপুর, কালীদাসখালী, লক্ষ্মীনগর, দাদপুর, উদপুর, পলাশী ফতেপুর, নিচ ফতেপুর পলাশীসহ আটটি চরে দুই হাজার ৪৮৬ গ্রাহকের জন্য ৫৪ কিলোমিটার এলাকায় ৮ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া পদ্মার ভাঙ্গন রোধে ১২ কিলোমিটার এলাকায় ৮২২ কোটি টাকা ব্যয়ে পদ্মার বাঁধ নির্মাণ কাজ চলছে। বাঁধ নির্মাণের আগে রাস্তা, কয়েকটি স্কুল, মসজিদ, হাজার হাজার একর আমবাগান, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
চকরাজাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, কয়েক বছরে কালিদাসখালী, লক্ষ¥ীনগর, চকরাজাপুর সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় পদ্মা গর্ভে বিলীন হয়ে যাওয়ায় অন্যত্র সরে নেওয়া হয়েছে। এছাড়া হাজার হাজার আবাদি জমি পদ্মাগর্ভে চলে গেছে। আমার নিজের ২৫ বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে আমার কোন আবাদি জমি নেই।
চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবলু দেওয়ান বলেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সার্বিক সহযোগিতায় এক কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছিল। পরে আরো ৫ কিলোমিটার রাস্তা করা হয়েছে। আরও ৫ কিলোমিটার রাস্তা ও একটি ব্রিজ নির্মাণ করা হলে উপজেলা সদরের সাথে খুবদ্রুত যোগাযোগ করা সহজ হবে। এক কিলোমিটার রাস্তার মধ্যে তিনভাগের দুই ভাগ পদ্মাগর্ভে বিলীন হয়ে গেছে।
বাঘা উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন বলেন, আবদুল হালিম মোল্লা মাস্টারের বাড়ির দক্ষিণ পাশে ৬০০ মিটার ব্রিজ নির্মাণের জন্য মাটি পরীক্ষা করে কাগজপত্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। অনুমতি হয়নি। কিছু পাকা রাস্তা পদ্মায় চলে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

২

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

৩

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

৪

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

৫

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

৬

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

৭

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১০

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

১১

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৩

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

১৪

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

১৫

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

১৬

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

১৭

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

রাজশাহীতে ‘বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST