২৪ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

নরসিংদীতে জেল পলাতক ৩৩১ কয়েদির আত্মসমর্পণ, ৩৯ অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক : নরসিংদীর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৩৮ কয়েদি আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার বেলা ২টা পর্যন্ত কয়েদিরা তাঁদের স্ব স্ব আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন। এ নিয়ে গত তিন দিনে জেলায় ৩৩১ কয়েদি আত্মসমর্পণ করলেন। আদালতে আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপন। আত্মসমর্পণ করা ৩৩১ জন কয়েদির মধ্যে গত সোমবার আদালতে ৫ জন, মঙ্গলবার আদালতে ১২৮ জন ও বুধবার ১৩৮ জন কয়েদি আত্মসমর্পণ করেন। এ ছাড়া জেলার ৭টি থানায়ও আত্মসমর্পণ করেন আরও ৬০ জন কয়েদি।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপন দুপুরে জানান, বুধবার বেলা ২টা পর্যন্ত আত্মসমর্পণ নেওয়া হয়। এসময় হত্যা মামলার সাজাপ্রাপ্ত কয়েদিসহ বিভিন্ন মামলার কয়েদিরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করে। নতুন করে তাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়নি। পরবর্তী নির্দেশনা পেলে আরও যারা আত্মসমর্পণ করতে আসবেন নেওয়া হবে।
এদিকে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, কারাগারে হামলার ঘটনায় এ পর্যন্ত ১০২ জনকে গ্রেপ্তার, ১ হাজার ৮৫ রাউন্ড গুলি ও ৩৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।
গত ১৯ জুলাই (শুক্রবার) বিকেলে সহিংসতার সময় নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে বন্দীরা পালিয়ে যান। পরে পলাতক কয়েদিরা আত্মসমর্পণ না করলে জেল পলায়ন, হামলা, লুটপাট, ভাঙচুরসহ বিভিন্ন মামলার আসামি করা হবে বলে জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ হতে মাইকিং করা হয়।

আরও পড়ুনঃ   পবা মোহনপুরের সার্বিক উন্নয়নে কাজ করা হবে : মিলন 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST