১৪ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

টেকসই উন্নয়নে সমবায় ভিত্তিক চাষাবাদ করতে হবে : প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ

স্টাফ রিপোর্টার,দুর্গাপুর: সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ বলেছেন, গ্রামের আর্থ-সামাজিক ক্ষেত্রে আমূল পরিবর্তন আনাই ছিল বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও পরিকল্পনা। গ্রাম বাংলার গরিব-দুঃখী, শোষিত কৃষক-জনতার মৌলিক মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু সমবায় ভিত্তিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। কৃষিতে সমবায় ভিত্তিক কাজ করার অনেক সুযোগ রয়েছে। যা করতে পারলে কৃষির সম্মিলিত উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। এছাড়াও টেকসই উন্নয়নে সমবায় ভিত্তিক চাষাবাদ করতে হবে। কৃষি সমবায় সমিতি গঠন করতে হবে। নায্য মুল্যে ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে এই উপজেলায় সমবায় মার্কেট স্থাপন করা হবে।

রবিবার সকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ   যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি

অনুষ্ঠানে কৃষি বিভাগ, প্রকল্প বাস্তবায়ন অফিস, সমাজসেবা অফিস, পাট অফিস, উপজেলা পরিষদ এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অধীন বিভিন্ন প্রকল্পের আওতায় শিক্ষাবৃত্তি সহ নগদ অর্থ, গবাদি পশু, চার্জার ভ্যান, সেলাই মেশিন ও সিট কাপড়, শিক্ষার্থীদের বাইসাইকেল, স্প্রে মেশিন, পাট বীজ, সার ও কীটনাশক বিনামূল্যে বিতরণ করেন প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত সরকার দেশকে খারাপ অবস্থায় রেখে গেছিলো। ১৯৯৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে আপামর জনসাধারণের ভাগ্যোন্নয়নে কাজ শুরু করলেন। এরপর ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি-জামায়াত নারকীয় হত্যাযজ্ঞ শুরু হলো। আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতাল গুলোতে ছুটে বেড়াতেন আজকের প্রধানমন্ত্রী। সে সময় হাসপাতালে আওয়ামী লীগের নেতাকর্মীদের চিকিৎসা নিতে দেয়া হতোনা।

আরও পড়ুনঃ   সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান

সংসদীয় এলাকার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ বলেন, ইতোমধ্যে ১০০ কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে। রাজশাহী অঞ্চলের ৪১০ কিলোমিটার নদী খনন করা হবে। পৌরসভা এলাকার উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও বাস্তবে ভগ্নদশা। পৌরসভার উন্নয়নে ইতোমধ্যে ২২ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক শরিফুজ্জামান শরিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু ও অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকারের সুবিধাভোগী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST