১৩ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

কোপার ফাইনালে গাইবেন শাকিরা, ‘সুখস্মৃতি’ নেই আর্জেন্টিনার

অনলাইন ডেস্ক : কোপা আমেরিকায় মাসখানেকের কর্মযজ্ঞ শেষ হতে যাচ্ছে আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনাল ম্যাচ দিয়ে। যেখানে সর্বোচ্চ ১৬তম শিরোপা জয়ের লক্ষ্য আলবিসেলেস্তেদের, অন্যদিকে কোনো মেজর টুর্নামেন্টে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার আশায় কলম্বিয়ানরা তাদের মুখোমুখি হবে। হামেস রদ্রিগেজ ও লুইস দিয়াজরা টুর্নামেন্টজুড়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। ধরে রেখেছেন টানা ২৮ ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ড। তবে ফাইনালে কেবল তাদের প্রদর্শনীই থাকছে না, ‘হাফটাইম শো’তে থাকছেন কলম্বিয়ার পপ তারকা শাকিরা।

ইতোমধ্যে তিনটি ফুটবল বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের জনপ্রিয় প্রতিযোগিতা ‘সুপার বোল’–এ তিনি পারফর্ম করেছেন। এবার শাকিরার আবেগ কিছুটা বেশিই থাকবে। কারণ ফাইনালে অন্যতম প্রতিযোগী তার দেশ কলম্বিয়া। প্রথমবারের মতো কোপার কোনো আসরে এমন কোনো সাংস্কৃতিক আয়োজন থাকছে। তবে শাকিরার সঙ্গীতায়োজনে সুখস্মৃতি নেই আর্জেন্টিনার। ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপের ফাইনালে সঙ্গীত পরিবেশন করেছিলেন শাকিরা, সেই ম্যাচে আলেজান্দ্রো সাবেলার আর্জেন্টিনা ১-০ গোলে হেরে হৃদয় ভাঙে জার্মানদের কাছে।

আরও পড়ুনঃ   নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে একটু সময় লাগবে: অর্থ উপদেষ্টা

বিশ্বফুটবলের জমজমাট আসরটিতে চ্যাম্পিয়নও হয়েছিল জার্মানি। তার আগে ‘ইন্ডিং শো’তে শাকিরার সঙ্গে মঞ্চ মাতিয়েছিলেন কার্লিনহোস ব্রাউন, আলেক্সান্দ্রে পিরেস ও কার্লোস সান্তানার মতো ব্রাজিল ও আমেরিকান প্রখ্যাত গায়করা। মারাকানা স্টেডিয়ামের সেই অনুষ্ঠান রোমাঞ্চ ছড়িয়েছিল লাখো সমর্থকের মাঝে। সঙ্গে ছিল স্থানীয়দের ঐতিহ্যবাহী নাচ। এবার মায়ামির হার্ডরক স্টেডিয়ামে আরেকটি মঞ্চ প্রস্তুত শাকিরার জন্য। সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া।

ম্যাচের মাঝামাঝিতে হতে যাওয়া এই আয়োজন নিয়ে কনমেবলের সভাপতি আলেজান্দ্রো ডমিঙ্গোজ বলেছেন, ‘শাকিরা দক্ষিণ আফ্রিকান দুর্দান্ত এক সঙ্গীত তারকা, যার খ্যাতি রয়েছে পুরো বিশ্বে। বিশ্বের প্রতিটি প্রান্তে তার গান গাওয়া হয়, নাচেও ব্যবহৃত হয় তাল মিলিয়ে। এমন শিল্প কোনো সীমানায় আবদ্ধ থাকে না, আন্দোলিত করে মিলিয়ন মানুষকে। আমরা নিশ্চিত যে কোপা আমেরিকার ২০২৪ আসরে তার এমন উপস্থিতি ফুটবলের প্রতি মানুষের সুস্থ আবেগ ও এর মাধ্যমে ঐক্যের বার্তা দেবে।’

আরও পড়ুনঃ   সব সরকারি চাকরিজীবীকে সম্পদের হিসাব দিতে হবে, নইলে শাস্তি: জনপ্রশাসন সচিব

এদিকে, খেলার বিরতিতেই কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধায় প্রথমার্ধের পর সময়টা বাড়িয়ে ২৫ মিনিট করা হয়েছে। অন্য সময়ে হাফটাইমের বিরতি ১৫ মিনিট থাকে। ২০১০ সালে ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে আলো ছড়ানো এই পপ তারকার ৮ কোটির বেশি রেকর্ড বিক্রি হয়েছে বিশ্বজুড়ে, যার মধ্যে ‘হিপস ডোন্ট লাই’র মত হিট অ্যালবামও ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST