৭ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

অলিম্পিয়াডে সুযোগ পেলেন ৮২ বছরের রাণী হামিদ

অনলাইন ডেস্ক : সেপ্টেম্বরে হাঙেরীর বুদাপেস্টে দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। বাংলাদশে ওপেন ও মহিলা দুই বিভাগেই অংশগ্রহণ করবে। সদ্য সমাপ্ত মহিলা দাবার শীর্ষ পাঁচ দাবাড়ু বুদাপেস্ট অলিম্পিয়াডের জন্য নির্বাচিত। কিংবদন্তী দাবাড়ু রাণী হামিদ জাতীয় দাবায় ষষ্ঠ হওয়ায় অলিম্পিয়াড দলে ছিলেন না। দ্বিতীয় স্থানধারী মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন পারিবারিক কারণে নাম প্রত্যাহার করায় রাণী হামিদ আরো একটি অলিম্পিয়াড খেলার সুযোগ পাচ্ছেন।

দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম অলিম্পিয়াডে নারী দাবাড়ুদের সম্পর্কে বলেন, ‘শিরিনের বাচ্চার বয়স এক বছরের কম। এই পরিস্থিতিতে সে যেতে ইচ্ছুক নয়। তাই ষষ্ঠ স্থানে থাকা রাণী হামিদের অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে।’ মহিলা দাবায় ষষ্ঠ হওয়ার পর অলিম্পিয়াড খেলার ইচ্ছে ছেড়েই দিয়েছিলেন ৮২ বছর বয়সী মহিলা আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদ। আবার অলিম্পিয়াডে যাওয়ার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত এই কিংবদন্ত দাবাড়ু, ‘শেষ মুহূর্তে অবশ্য অলিম্পিয়াডে যেতে পারছি। সব দেশের দাবাড়ুদের সঙ্গে দেখা হয়। দুই বছর পর অলিম্পিয়াডে যাওয়ার পারফরম্যান্স ও শারীরিক অবস্থা থাকবে কি না জানি না। তাই এই অলিম্পিয়াডেই সবার কাছ থেকে বিদায় নিয়ে আসব।’

আরও পড়ুনঃ   এলজিআরডি মন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

মহিলা দাবায় এক সময় রাণী হামিদের শ্রেষ্ঠত্ব ছিল। বয়সের ভারে এখন পারফরম্যান্স পড়তির দিকে। এটা মেনেই নিয়েছেন তিনি, ‘প্রতিপক্ষের ভালো খেলার চেয়ে আমি নিজেই বেশি ভুল করি। পঞ্চম স্থানের জন্য প্লে অফ ম্যাচে আমি তিনটি ভুল করেছি। নতুন মেয়েরা উঠে আসছে। তারাই সামনে জাতীয় পর্যায়ে ভালো করবে ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এটাই স্বাভাবিক।’ জাতীয় চ্যাম্পিয়নশিপ শেষে ওয়ালিজা ও রানী হামিদ যুগ্মভাবে পঞ্চম ছিলেন। প্লে অফ খেলায় ওয়ালিজা জিতে অলিম্পিয়াড নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ   ১৯ ছক্কার তাণ্ডবে কিউই ব্যাটারের ২ বিশ্বরেকর্ড

২০২২ অলিম্পিয়াডে ওপেন বিভাগে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও তার ছেলে তাহসনি তাজওয়ার জিয়া খেলেছিলেন। বাবা-পুত্রের পর এবার ওয়ালিজা-ওয়াদিফা দুই বোন অলিম্পিয়াড খেলবেন। দুই বোনের সঙ্গে এই অলিম্পিয়াডে নারী দলে আছেন জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম , বাংলাদেশ পুলিশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ও কিংবদন্তী দাবাড়ু রানী হামিদ।

ওপেন বিভাগে বাংলাদেশ দলে সাধারণত পুরুষরাই অংশগ্রহণ করেন। চলমান জাতীয় দাবায় মনন রেজা নীড় চ্যাম্পিয়ন হওয়ায় তার অংশগ্রহণ নিশ্চিত। বাকি চার জন কারা হবেন সেটা শেষ রাউন্ডের পর নিশ্চিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST