১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

স্টাফ রিপোর্টার : নাটোরের লালপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
সোমবার (১ জুলাই ২০২৪) ভোরে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে হাজী মো. সানাউল্লাহর (৭০) বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্থের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে বাড়ির পাশে থাকা গাছ বেয়ে দেওয়াল টপকে অজ্ঞাতনামা ৭-৮ জন মুখোশধারী বাড়ির ভেতরে ঢোকে। রান্না ঘারের দরজা ভেঙ্গে রুমের ভিতরে ঢুকে দেশীয় তৈরি অস্ত্রের মুখে হাজী সানাউল্লাহ ও তাঁর স্ত্রীকে জিম্মি করে ডাকাতরা আলমারি, সোকেচ ও ওয়ারড্রপ ভেঙ্গে নগদ সাড়ে ৭ লাখ টাকা, সাত ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। সংবাদ পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করে।
হাজী সানাউল্লাহর জামাই পাবনা এ্যাডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. আমজাদ হোসেন জানান, বাড়িতে পরিবারের অন্য কোন সদস্য না থাকায় তার শশুর ও শাশুড়িকে অস্ত্রের মুখে জিম্মি করে রুমের আলমারি, সোকেচ, ওয়ারড্রপ ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
হাজী সানাউল্লাহ জানান, রাত দুইটার দিকে রান্না ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ডাকাত দলের সদস্যরা। দুইজন আগ্নেয়াস্ত্রধারী ডাকাত দলের সদস্য তাঁকে জিম্মি করে কোরবানীর গরু ও ছাগল বিক্রির টাকাসহ মোট সাড়ে ৭ লাখ টাকা ও স্ত্রীর ব্যবহৃত ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে বাড়ির মেইন গেট ভেঙ্গে পালিয়ে যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, এ ঘটনায় হাজী সানাউল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST