২৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রাসিক ১০নং ওয়ার্ডে ডাষ্টবিন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের আজিজ্বর রহমান সরকারি প্রার্থমিক বিদ্যালয় এবং বাংলাদেশ পলিটেকনিক ইনষ্টিটিউট সংলগ্ন সড়কে ডাষ্টবিন স্থাপনের দাবিতে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউএসএআইডি-এর আর্থিক সহযোগিতায় এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়িত স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের আওয়তায় রাজশাহী মহানগরীর একটি হোটেলে সংস্থাটির রাজনৈতিক ফেলো রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও রাজশাহী মহানগর জাতীয়তাবাদী যুবদলের দপ্তর সম্পাদক, এ, এইচ, এম শফিক মাহমুদ তন্ময়, রাজশাহী সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের আজিজ্বর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাংলাদেশ পলিটেকনিক ইনষ্টিটিউট সংলগ্ন সড়কে ডাষ্টবিন স্থাপনের দাবিতে তারা এই সংবাদ সম্মেলন করেন।

সম্মেলনে তারা উল্লেখ করেন, আজিজ্¦র রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট, স্কুল এবং কলেজের এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২৫০০ থেকে ৩০০০ শিক্ষার্থী রয়েছে। এছাড়াও আরো প্রায় ১৫০০ থেকে ২০০০ জন এলাকাবাসী এর আশেপাশে বসবাস করেন। ময়লা ফেলার নির্দিষ্ট স্থান না থাকার কারণে প্রায়ই সময় এই স্কুল গেটের সামনে বিভিন্ন ধরনের বর্জ্য ও ময়লা পড়ে থাকতে দেখা যায়। এই ময়লার স্তুপ জমতে জমতে স্কুল কলেজ এবং আশেপাশে দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এতে আশেপাশের পরিবেশ এবং শিক্ষক-শিক্ষার্থীসহ বসবাসকারী মানুষদের স্বাস্থ্য হুমকির মধ্যে পড়বে। তাই এখানে জরুরী ভিত্তিতে একটি ডাস্টবিন নির্মাণ করা প্রয়োজন বলে উল্লেখ করেন তারা।

আরও পড়ুনঃ   তানোরে জাম গাছ থেকে পড়ে ৭ম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু হয়েছে

তারা আরো উল্লেখ করেন ইতিমধ্যে অত্র এলাকায় নাগরিকদের জীবনমান উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার জন্য কর্তৃপক্ষের প্রয়োজন ব্যবস্থার গ্রহণের জন্য উপযুক্ত দাবি সম্মিলিত অত্র এলাকায় বসবাসরত ২০০ জন নাগরিকের স্বাক্ষর সম্বলিত আবেদন পত্র ১০ নং ওয়ার্ড কাউন্সিলর নিকট প্রদান করেছেন। কাউন্সিলর আশ্বস্ত করেছেন যে, বিষয়টি তিনি দ্রুত সমাধানের জন্য কাজ করবেন। এই গুরুত্বপূর্ণ সমস্যাটি নিরসন করে একটি বিশাল জনগোষ্ঠীকে স্বাস্থ্য বিপর্যয় থেকে রক্ষা এবং ক্লিন সিটি হিসেবে রাজশাহীর সুনাম দেশবাসীর কাছে অক্ষুন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ডাস্টবিন করার অনুরোধ জানান তিনি।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

উপস্থিত সাংবাদিকগণ নগরীতে যাত্রী ছাউনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পিডবেকার নির্মাণের কথা বলেন। সেইসাথে নগলীতে আরো বৃক্ষরোপন করার পরামর্শ দেন। এ নিয়ে আগামীতে কাজ করা হবে বলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর কর্মকর্তাগণ আশ্বাস প্রদান করেন।

সংবাদ সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক ও বাংলাদশে আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি এডভোকেট আসলাম সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রাজশাহী বিভাগীয় সিনিয়র রিজওনাল ম্যানেজার আসমা আক্তার, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী বিভাগের প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট রায়হান আলী ও আশেক তানভীর অনিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST