২৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

চারঘাটে নির্মাণ হচ্ছে মুজিব কিল্লা, বন্যা ও দুর্যোগে মানুষ ও গৃহপালিত পশুর আশ্রয় মিলবে

চারঘাট প্রতিনিধি: পদ্মা-বড়াল বিধৌত রাজশাহীর চারঘাটে নির্মিত হচ্ছে মুজিব কিল্লা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার চারঘাট ইউনিয়নের রাওথা কলেজ প্রাঙ্গণে নির্মিত হচ্ছে তিনতলা বিশিষ্ট মুল ভবন ও একতলা বিশিষ্ট একটি ক্যাটেল শেড। দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন বা দুর্যোগ পরবর্তী অস্থায়ী সেবা কেন্দ্র হিসেবে সেবা নিতে পারবে উপজেলা প্রায় কয়েক হাজার মানুষ ও গৃহপালিত পশু।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মুজিব কিল্লার প্রায় ৭ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ৭হাজার ৬শো স্কয়ারফুট একটি ক্যাটলশেড ও ১৩ হাজার স্কয়ারফুট তিন তলা বিশিষ্ট একটি মূল ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে, যার নির্মাণ কাজ সম্পন্ন হবে ২০২৫ সালের নভেম্বর মাসে। নির্মাণ কাজ পরিচালনা করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান কুষ্টিয়ার মেসার্স রুমানা এন্টারপ্রাইজ। নদী তীরবর্তী এলাকাবসীরা জানান বন্যা অথবা নদী ভাঙ্গন হলে অন্ততপক্ষে এই মুজিব কিল্লায় আশ্রয় নিতে পারবো। উপজেলার পদ্মা বিধৌত নদী তীরবর্তী এলাকার বন্যা কবলিত এলাকা পিরোজপুর, চন্দনশহর, গোপালপুর, রাওথা, বাখরাবাদ, মোক্তারপুর, শ্যামপুর, ইউসুফপুর, টাঙ্গন এর বন্যাকবলিত এলাকার লোকজন, গবাদিপশু পাখিসহ নির্মাণাধীন মুজিব কিল্লা শতভাগ ব্যবহার করবে।
এছাড়াও স্থানীয় কর্তৃপক্ষ ও জনগণের সমন্বয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনে ব্যবহার করতে পারবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এএসএম শামীম আহম্মেদ। কুষ্টিয়ার মেসার্স রুমানা এন্টারপ্রাইজ ঠিকাদার মাহবুবুর রহমান শাহীন বলেন, বন্যাকবলিত এলাকার লোকজন, গবাদিপশু পাখিসহ নির্মাণাধীন মুজিব কিল্লা শতভাগ ব্যবহার করবে। নির্ধারিত সময় মধ্যে কাজ সম্পন্ন হবে বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম বলেন, চলমান মুজিব কিল্লার কাজ দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলাবাসীদের দুর্যোগ থেকে জীবন বাঁচাতে ও গৃহপালিত পশু-পাখির আশ্রয়স্থল হিসেবে ভরসা পাবে নির্মাণাধীন এই মুজিব কিল্লা।
উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান (মামুন) বলেন, পদ্মা ও বড়াল পাড়ের বন্যাকবলিত মানুষদের কথা বিবেচনা করে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় এমপি শাহারিয়ার আলম এর ঐকান্তিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপজেলায় মুজিব কিল্লা নির্মাণে বরাদ্দ দিয়েছেন। মুজিব কিল্লার নির্মাণ কাজ শেষ হলে বন্যা কবলিত এলাকাবাসীর পাশাপাশি অত্র কলেজের শিক্ষার্থীরাও শিক্ষার সুন্দর পরিবেশ পাবে বলে তিনি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

রাষ্ট্রপতি প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

১১

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা

১২

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

১৩

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে জাইকা’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৪

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

১৫

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত

১৬

রাস্তায় অবৈধ স্থাপনা করে জনদুর্ভোগ করায় তিন ব্যাক্তিকে জরিমানা

১৭

রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

২০

Design & Developed by: BD IT HOST