২৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৩১ বছর বয়সেই ফুটবলকে বিশ্বকাপজয়ী তারকার বিদায়

অনলাইন ডেস্ক : ‘সব ভালো বিষয়েরই শেষ আছে’– এমন চিরন্তন উক্তি স্মরণ করিয়ে আচমকা সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী ফ্রান্স ফুটবলার রাফায়েল ভারানে। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই সেন্টারব্যাক যোগ দিয়েছিলেন ইতালির অখ্যাত ক্লাব ‘কোমো’তে। কিন্তু চোটজর্জর সময়ের বৃত্তে আটকে যাওয়ায় তিনি মাত্র ৩১ বছর বয়সেই বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে নিলেন।

চোট নিয়ে আগে থেকেই ভুগছেন তারকা ডিফেন্ডার ভারানে, বিশেষত হাঁটুর। এমন অবস্থায় তিনি দলেও অনিয়মিত হয়ে পড়েছিলেন। সর্বশেষ দলবদলের মৌসুমে ইউনাইটেডের ওল্ড ট্রাফোর্ড ছেড়ে ফ্রি এজেন্ট হিসেবে সিরি-আ’র ক্লাব কোমোতে যোগ দেন এই সেন্টারব্যাক। তবে কয়েক মাসেও তার মাঠে নামার সম্ভাবনা কম, সে কারণে কোমোও তাদের স্কোয়াডে রাখেনি ভারানেকে। ফিটনেস সমস্যার কারণে এবার পুরোপুরি খেলোয়াড়ী জীবনেরই ইতি টেনে ফেললেন। নিজের ইন্সটাগ্রাম একাউন্টে আবেগঘন এক বার্তায় এই ঘোষণা দেন ভারানে।

আরও পড়ুনঃ   শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি, নতুন কর্মসূচি ঘোষণা ইবতেদায়ী শিক্ষকদের

অবসরের ঘোষণায় তিনি লিখেছেন, ‘তারা বলে থাকে, প্রত্যেক ভালো বিষয়েরই শেষ আছে। আমার পুরো ফুটবল ক্যারিয়ারে অনেক চ্যালেঞ্জ নিয়েছি, একের পর এক উপলক্ষ্য এসেছে, সবকিছুই এক সময় অসম্ভবও মনে হয়েছিল। যেখানে অবিশ্বাস্য আবেগ, স্মরণীয় মুহূর্ত এবং আজীবন রয়ে যাবে এমন স্মৃতি তৈরি হয়েছে। যেসব ঘটনা মনে করে নিজের অবসর ঘোষণার মুহূর্তে গর্বে বুক ভরে যাচ্ছে। আমি হাজার বার পড়েছি এবং তা থেকে উঠে দাঁড়িয়েছি। এখন সেই সময় যখন বুটজোড়া ঝুলিয়ে রাখতে হবে, ওয়েম্বলিতে খেলা আমার শেষ ম্যাচের পর।’

ফ্রান্সের জার্সিতে ৯৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ভারানে। ২০১৮ বিশ্বকাপে ছিলেন ফরাসি দলের নিয়মিত সদস্য। যেখানে আর্জেন্টিনাকে হারিয়ে তার দল চ্যাম্পিয়নও হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অবসর নেন আন্তর্জাতিক ফুটবল থেকে। বিদায়ের আগে সবমিলিয়ে ভারানে বিশ্বকাপ, চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। জাতীয় দলের বাইরে তার দীর্ঘ সুখস্মৃতি আছে দুই জায়ান্ট ক্লাব রিয়াল ও ইউনাইটেডে।

আরও পড়ুনঃ   ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

১০ মৌসুমে রিয়ালের অধ্যায় হয়তো সবচেয়ে বেশি মনে রাখবেন এই তারকা ডিফেন্ডার। ওই সময় লস ব্লাঙ্কোসদের হয়ে তিনি ৩৬০ ম্যাচে তিনটি লা লিগা ও চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এ ছাড়াও উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছেন একাধিকবার। সব মিলিয়ে রিয়ালে ১৮টি শিরোপা জিতেছেন ভারানে। ২০২১ সালের জুলাইয়ে রিয়াল ছেড়ে তিনি যোগ দেন ইউনাইটেডে। এরপর ২০২২-২৩ মৌসুমে লিগ কাপ ও গত মৌসুমে এফএ কাপ জেতেন ইউনাইটেডের হয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST