১৪ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘১০ বছরে সামর্থ্যের অর্ধেকও দিতে পারেনি লিটন’

অনলাইন ডেস্ক : এক দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন লিটন দাস। তবে এখনো পর্যন্ত জাতীয় দলে নিজের জায়গা পোক্ত করতে পারেননি তিনি। ধারাবাহিকভাবে ভালো খেলতে পারছেন না। যে কারণে নিয়মিতই সমালোচনা শুনতে হচ্ছে তাকে। এবার লিটনের সমস্যার কথা তুলে ধরলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

আজ সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাইলট বলেন, ‘আমার মনে হয় লিটন তো অসাধারণ স্কিলফুল প্লেয়ার। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাথার সমস্যা। কালকে যখন ব্যাটিং করেছে দেখলেই ভালো লাগে, কত সুন্দর খেলেছে। এমনকি বিভিন্ন সময় বিভিন্ন ইনিংস দেখা গেছে। কিন্তু একজন খেলোয়াড় একটা বড় দলের সঙ্গে যখন ৭০ বা ১০০ রান করতে পারে সে কেন ধারাবাহিক হতে পারে না। আমি ব্রেইন বলতে বুঝাচ্ছি কোন সময় কোন বোলারকে মারব আবার কোন সময় কোন বোলারকে মারব না। ক্যালকুলেশন, শট সিলেকশন—এগুলো আসবে ব্রেইন থেকে।’

আরও পড়ুনঃ   তানোরে গভীর নলকূপ অপারেটরের বিরুদ্ধে সেচ না দিয়ে বোরো ধান মেরে ফেলার অভিযোগ

পরে শুবমান গিলের উদাহরণ দিয়ে পাইলট বলেন, ‘আপনি দেখুন—শুভমান গিল রানের পর রান করে যাচ্ছে অথচ লিটন দাস ১০ বছর আগে থেকে খেলছে। ১০ বছর আগে কিন্তু ৬০-৭০ রান করেছে বড় দলের সঙ্গে, এখন কেন পারছে না। সুইপ, রিভার্স সুইপ, পুল, হুক খেলতে পারে। শুধুমাত্র দুইটা খেলোয়াড়ের মধ্যে পার্থক্য আমি কতখানি মেধাটা ব্যবহার করতে পারছি ওইখানে।’

আরও পড়ুনঃ   Timely, Trusted, and Thorough News Coverage for the Informed Reader

‘স্বাভাবিকভাবে একটা ব্যবসায়ীকের মতো—কোন সময় আপনি কম মূল্যে কিনবেন আর কোন সময় আপনি বেশি দামে কিনবেন। একজন ব্যবসায়ী যেভাবে চিন্তা করে। অনেক ব্যবসায়ীকে দেখবেন যেকোন সময় ধরা খেয়ে যায় আবার ভালো ব্যবসায়ীরা কোনদিনই লস করে না। ব্যাপারটা হচ্ছে ব্যবসাটাকে সে ভালো মতো পিক করতে পারে। লিটন দাসের আমার মনে হয় ওই জায়গাতে একটু সমস্যা আছে। নিজেকে চিন্তা করতে হবে কেন আমি মিস করছি। লিটন গ্রেট প্লেয়ার কিন্তু ও নিজেকে নিজে অনেক নিচে নিয়ে গেছে। ১০ বছরে আমার মনে হয় ও ৫০ শতাংশও দেয়নি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST