১৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‘হাদির ম্যাসিভ ব্রেন ইনজুরি, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ’

গুরুতর আহত শরিফ ওসমান হাদি। ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক : গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের ফলে মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হাদির অবস্থা সরেজমিন পর্যবেক্ষণ করে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। এ সময় তিনি জানান, আগামী ৭২ ঘণ্টা হাদির জীবনের জন্য জীবন-মৃত্যুর সবচেয়ে কঠিন সময়।

ডা. সায়েদুর বলেন, ‘বাম কানের ঠিক ওপর দিয়ে বুলেট ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে গেছে। আঘাতের পথই দেখাচ্ছে, বুলেটটি ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতি করেছে। এই অংশটি শরীরের সব জীবনরক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে। তাই আমরা এটিকে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচনা করছি।’

তিনি জানান, এই পরিস্থিতিতে রোগীর শরীরে নতুন কোনো চিকিৎসাগত হস্তক্ষেপ বা জটিল সার্জারি করা সম্ভব নয়। বরং রোগীকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা এবং তাকে স্থিতিশীল রাখাই প্রধান লক্ষ্য।

আরও পড়ুনঃ   আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

অধ্যাপক সায়েদুর বলেন, ‘রোগীর অবস্থা অত্যন্ত গুরুতর হলেও এখনো সম্পূর্ণ আশাহীন বলা যাচ্ছে না। অপারেশনের সময় তার কিছুটা নিজে শ্বাস নেওয়ার চেষ্টা দেখা গেছে। এটিই আমাদের কাছে ‘সাইন অব লাইফ’। তবে এটি খুবই ক্ষীণ।’

তিনি আরও জানান, রোগী অস্ত্রোপচারের আগে একবার শকে চলে গিয়েছিলেন। পরে এভারকেয়ারে স্থানান্তরের সময় তার নাক ও গলা দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হয়। তা আপাতত নিয়ন্ত্রণে আনা হয়েছে, কিন্তু এখনো ঝুঁকি রয়ে গেছে।

পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে ডা. সায়েদুর বলেন, ‘এখনই কোনো আশার গল্প শোনানো সম্ভব নয়। অবস্থা মুহূর্তে পরিবর্তন হতে পারে। আমরা পর্যবেক্ষণে রেখেছি। এরপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর জানিয়েছিল, মস্তিষ্কে গুরুতর ইনজুরি ও বিপজ্জনক প্রেসার বৃদ্ধির কারণে চিকিৎসকরা তার মাথার খুলির একটি বড় অংশ অপসারণ করে খুলে রেখেছেন।

আরও পড়ুনঃ   নাগরিকদের প্রতি যে কোনো বৈষম্য আইনের শাসনের পরিপন্থী: রাষ্ট্রপতি

তিনি জানান, ঢামেকে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর পরিবারের অনুরোধে হাদীকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ডা. আবু জাফর বলেন, ‘হাদী যখন হাসপাতালে আসেন, তখন তার জিএস স্কোর ছিল সবচেয়ে নিচের স্তরে, যা ৩ থেকে ১৫ স্কেলে সবচেয়ে গুরুতর অবস্থাকে নির্দেশ করে। তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক ছিল না, তাই তাকে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে রাখা হয়েছে।’

তিনি আরও জানান, গুলিটি হাদীর ডান কানের পাশ দিয়ে মাথায় ঢুকে বাম পাশ দিয়ে বের হয়েছে, ফলে বাম পাশে বড় ক্ষত সৃষ্টি হয়েছে। গুলির ছোট ধাতব অংশ বা প্রিলেট মস্তিষ্কের ভেতরে রয়ে যায়, যা থেকে ব্রেনে ফোলাভাব ও চাপ বিপজ্জনকভাবে বেড়ে যায়। প্রেসার কমিয়ে আনা ও রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আনতেই নিউরোসার্জন ডা. জাহিদ রায়হান ও তার টিম অস্ত্রোপচারে মাথার খুলির একটি অংশ খুলে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST