২৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

স্টেশনের পর্দায় ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’: প্রকৌশলী বরখাস্ত

অনলাইন ডেস্ক: ঢাকা রেলওয়ে স্টেশনের একটি এলইডি সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে আসার ঘটনায় দায়িত্বরত ঢাকা বিভাগীয় রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোবারক হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ।

তিনি বলেছেন, স্ক্রিন বোর্ড কন্ট্রোলের দায়িত্বে থাকা প্রকৌশলীকে দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলাও করা হয়েছে।

এর আগে শনিবার (২৬ অক্টোবর) সকালের দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের বাহির গেটের (এক্সিট গেট) উপরের এলইডি সাইনবোর্ডে দেখা গেছে, ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা বারবার ভেসে আসছে। যেখানে সবসময় যাত্রীদের জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া থাকতো ও রেলওয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হতো। বিষয়টি দেখে স্টেশন থাকা যাত্রীরা যেমন অবাক হয়েছেন, তেমনই অবাক হয়েছেন স্টেশন তথা রেলওয়ের কর্মকর্তারা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে অভিযানে তিনজন আটক, অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

বিষয়টি নিয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের দায়িত্বশীল একজন বলেছেন, এটি ষড়যন্ত্রের অংশ হিসেবে কেউ করেছে। স্টেশনের কর্মকর্তা তথা রেলওয়েকে বিব্রত করার জন্য এটি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে মামলা করার জন্য নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক।

আরও পড়ুনঃ   সাকিবকে ছাড়িয়ে বিশ্বসেরাদের কাতারে এখন মিরাজ

তিনি আরও বলেন, বর্তমান সময়ে একটি দুর্ঘটনার জন্য এমনিতেই ট্রেন বিলম্বে চলছে। আমরা সব কর্মকর্তা সঠিক সময় ট্রেন চালানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এই ফাঁকে কোনো দুষ্কৃতকারী এমন ঘটনা ঘটাতে পারে। মূলত পুরো রেল ডিপার্টমেন্টকে অস্থিতিশীল করার জন্য এটি করা হয়েছে। আমরা সিসি ক্যামেরা দেখে শনাক্তের চেষ্টা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST