১০ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সুইজারল্যান্ডকে বিশ্লেষণ করে যা বুঝতে পারল আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক : কানসাস সিটিতে আর্জেন্টিনা রোববার কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে। কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে ঘাম ছুটানো জয়ের পর শেষ আটে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সুইজারল্যান্ডকে। যাদের বিপক্ষে কোনো হার নেই তাদের। কিন্তু ইউরোপিয়ান প্রতিপক্ষকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার কোচিং স্টাফ দলের সদস্য ওয়াল্টার স্যামুয়েল পরের ম্যাচের প্রতিপক্ষকে নিয়ে বিশ্লেষণ করেছেন।

লিওনেল স্কালোনির টিমের সদস্য ও সাবেক ডিফেন্ডার সুইজারল্যান্ডের শক্তির জায়গাগুলো নিয়ে কথা বলেছেন। তিনি পরিষ্কার করে বলেছেন, একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলের বিপক্ষে তাদের কঠিন ম্যাচ হতে যাচ্ছে এটি।

সুইজারল্যান্ডের প্রধান বৈশিষ্ঠ্যগুলো নিয়ে ওয়াল্টার বলেন, ‘তারা একটি শক্ত দল এবং শারীরিক শক্তির দিক থেকে এগিয়ে আছে। তবে তাদের বেশ গুণগত মানও রয়েছে, জাকা, আকানজি… আরও ভালো খেলোয়াড় আছে। তাদের রক্ষণভাগেও কিছু ভালো খেলোয়াড় আছে যারা বল পায়ে বেশ শান্ত ও সুসংগঠিত।’

আরও পড়ুনঃ   সংসদ নির্বাচনে জামানত হারালেন যশোরের ২৪ প্রার্থী

আর্জেন্টাইন কোচিং স্টাফ জোর দিয়ে বলছেন যে, সুইজারল্যান্ড কেবল শারীরিক শক্তি বা রক্ষণাত্মক কৌশলের ওপর নির্ভরশীল কোনো দল নয়। তাদের খেলোয়াড়রা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে ও নিচ থেকে খেলা তৈরি করে উপরে উঠতে পারে। তাই ওয়াল্টার সুইজারল্যান্ডকে বিশ্লেষণের পাশাপাশি স্কালোনির নিজের দলের শক্তির ওপর মনোযোগ দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমরা প্রতিপক্ষের দিকে তাকাই, তবে আমরা আমাদের নিজেদের খেলা নিয়েও ভাবি।’ এই একটি বাক্যেই ম্যাচের প্রতি আর্জেন্টিনার মনোভাব ফুটে ওঠে—প্রতিপক্ষের প্রতি সম্মান, কিন্তু একই সঙ্গে নিজেদের সেই পরিচয়ের ওপর আস্থা রাখা, যা তাদের বিশ্ব চ্যাম্পিয়ন করেছে।

আরও পড়ুনঃ   সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

তাছাড়া বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতীয় দলের ভেতরের উচ্চাকাঙ্ক্ষাও প্রকাশ করেছেন ওয়াল্টার। আর্জেন্টিনা ইতোমধ্যেই টুর্নামেন্টের সেরা আট দলের মধ্যে জায়গা করে নিয়েছে। তবে এখনই তিনি ফাইনালে পৌঁছানোর রোমাঞ্চের কথা স্বীকার করেন।

ওয়াল্টার বললেন, ‘ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে আমরা বেশ রোমাঞ্চিত। আমাদের ধাপে ধাপে এগোতে হবে। আমরা সুইজারল্যান্ডের মতো খুব কঠিন এক প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছি এবং আমাদের এটি মোকাবিলা করতে হবে। তবে আমরা আশাবাদী যে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব এবং ফাইনালে পৌঁছাতে পারব, যা হবে অবিশ্বাস্য। আর তারপর আপনাকে আপনার সুযোগগুলো নিতে হবে…।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে সিএএসআরের ৫৮ তম সভা অনুষ্ঠিত

১

নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

২

গোদাগাড়ীতে সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

৩

সারের ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত অসত্য তথ্যের বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের বক্তব্য

৪

রাজশাহীর ডিসি অফিসের পাশ থেকে মাদকের আখড়া উচ্ছেদ

৫

সাংবাদিকতায় পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে: আব্দুল আউয়াল

৬

জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

৭

আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক

৮

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৯

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

১০

সঠিক তথ্যের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব : রাজশাহী বিভাগীয় কমিশনার

১১

রাজশাহীর ডিসি অফিসের পাশেই মাদকের আখড়া

১২

রাসিক প্রশাসকের সঙ্গে জাহানারা শামসুদ্দিন এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে অংশ নিচ্ছে রুয়েট

১৪

নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের ফুলেল শুভেচ্ছা

১৫

বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৬

বাগমারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১৭

পুঠিয়ায় সমবায় সমিতির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

১৮

নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১৯

গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

২০

Design & Developed by: BD IT HOST