৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সীমান্তহত্যার অসঙ্গতি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে: পররাষ্ট্রসচিব

অনলাইন ডেস্ক : দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সীমান্তহত্যা যে সঙ্গতিপূর্ণ নয়, তা ভারতের পররাষ্ট্রসচিবকে জানানো হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

পররাষ্ট্রসচিব জানান, ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে তিনি বৈঠকে সীমান্তহত্যা নিয়ে আলোচনা করেছেন। সে সময় সীমান্তে হত্যাকাণ্ড কাম্য নয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে এ ধরনের হত্যাকাণ্ড সঙ্গতিপূর্ণ নয় বলে ভারতকে জানিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুনঃ   রাকাব পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

মো. জসীম উদ্দিন জানান, বৈঠকে বলা হয়েছে সীমান্তহত্যা যেন শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়। অন্যদিকে ভারত বলেছে, সীমান্তে নানা ধরনের অপরাধ হয়। হত্যাকাণ্ডের সঙ্গে এসব অপরাধের সংযোগ রয়েছে।

পররাষ্ট্রসচিব সে সময় ভারতের প্রতিনিধি দলকে জানিয়েছেন, বাংলাদেশ কোনো অপরাধ সমর্থন করে না, একইসঙ্গে হত্যাকাণ্ডকেও সমর্থন জানাবে না। কাজেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে কথা তারা বলছেন, তার সঙ্গে সঙ্গতি রেখে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার যে অঙ্গীকার, সে বিষয়ে ভারত যেন শ্রদ্ধাশীল থাকে।

আরও পড়ুনঃ   তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সিইসির বৈঠক

এর আগে, সংক্ষিপ্ত সফরে সোমবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলা‌দেশ ও ভারতের পররাষ্ট্রসচিবদের মধ্যে এফওসি অনুষ্ঠিত হয়। এতে ঢাকার হয়ে নেতৃত্ব দেন জসীম উদ্দিন। অন্যদিকে, দিল্লির পক্ষে নেতৃত্বে ছিলেন বিক্রম মিশ্রি। দুই সচিবের মধ্যে একান্ত আলাপসহ প্রায় সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে বৈঠক।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST