৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে গার্লস গাইড এবং স্কাউটদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ জেলা তথ্য অফিস আয়োজিত ইউনিসেফের আর্থিক সহযোগিতায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে গার্লস গাইড এবং স্কাউট সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বিশ্বে ইপিআই কর্মসূচিতে বাংলাদেশ অন্যতম সফল দেশ। টাইফয়েড টিকাদান কর্মসূচি নিয়ে যে ভয়ের কথাগুলো আসছে তা ছাপিয়ে আমরা সফল হবো। এ বিষয়ে আমরা সচেতন আছি।

করোনার টিকাদানের সফলতার কথা উল্লেখ করে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় করোনার টিকাদান বাংলাদেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। টাইফয়েড টিকাদানের ক্ষেত্রেও আমরা সফল হবো। এ কাজে গার্লস গাইড ও স্কাউটদের মতো স্বেচ্ছাসেবকরা এগিয়ে আসবে বলে বিশ্বাস করি।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

তিনি বলেন, টাইফয়েড একটি পানিবাহিত রোগ। আমাদের দেশে টাইফয়েড রোগে মৃত্যুবরণকারী ৬৮ শতাংশই ১৫ বছরের কম বয়সী। আমরা যে খোলা খাবারগুলো খেয়ে থাকি সেগুলো সাধারণত অস্বাস্থ্যকর। অজ্ঞতাবশত খাবার প্রস্তুতকারীরাও স্বাস্থ্যবিধি ঠিকমতো মানছে না। ফলে শিক্ষার্থী ও শিশু-কিশোররা টাইফয়েড রোগে বেশি আক্রান্ত হচ্ছে। এমনকি আক্রান্ত ব্যক্তির দ্বারাও টাইফয়েড ছড়িয়ে পড়ে। তাই সকলের অস্বাস্থ্যকর খাবার পরিহার করা দরকার।

এ সময় তিনি গার্লস গাইড ও স্কাউটদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এবং টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন দ্রুত সম্পন্ন করতে উৎসাহ প্রদান করেন।

আরও পড়ুনঃ   নগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১ জনসহ গ্রেপ্তার ২৯

ওরিয়েন্টেশন কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক অনসূয়া বড়ুয়া।

কর্মশালায় সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী এর সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক গনপতি রায়, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রিয়াজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জাব্বার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ, বাংলাদেশ ইউনিসেফের রংপুর ও রাজশাহী বিভাগের চিফ অফ ফিল্ড অফিসার এএইচ তৌফিক আহমেদ, জেলা স্কাউটসের সহকারী পরিচালক মো. জামাল উদ্দিন, ইউনিসেফ ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ড. রেজাউর রহমান মিল্টনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১০

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১১

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১২

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৩

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৪

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৫

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

১৬

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

১৭

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১৮

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১৯

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST