১৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : সাবেক স্ত্রীকে আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলার এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. সুমন (২৬)। চারঘাটের ফরিদপুর গ্রামে তার বাড়ি। সোমবার বিকেলে নাটোর সদর উপজেলার ফুলবাগান সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সিপিএসসি রাজশাহী ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি যৌথ দল।

মঙ্গলবার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে সুমনের সঙ্গে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়েছিল। তবে দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় দুই বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর সুমন বিদেশে পাড়ি জমান। বিদেশে থাকলেও তিনি সাবেক স্ত্রীর সঙ্গে নিয়মিত মোবাইলে যোগাযোগ রাখতেন।

আরও পড়ুনঃ   নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু, চালক ও হেলপার আটক

প্রায় এক মাস আগে দেশে ফিরে সুমন আবারও তাকে বিয়ের আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে চারঘাট উপজেলার আরজি সাদিপুর হঠাৎপাড়া এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন।

আরও পড়ুনঃ   পাবনায় মা ও শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা

পরে ভুক্তভোগী তরুণী নিজেই চারঘাট থানায় সুমনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে নাটোর সদর থানার ফুলবাগান সড়ক এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST