২৪ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

সরকারবিরোধী বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিলো ইরান

অনলাইন ডেস্ক : ইরানে গত জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় জড়িত এক নাগরিকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছেন আদালত। সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতার অভিযোগে মঙ্গলবার তেহরানের একটি বিপ্লবী আদালত ওই রায় ঘোষণা করেছেন।

এ রায় বহাল থাকলে জানুয়ারির গণবিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট এটিই প্রথম মৃত্যুদণ্ডের ঘটনা হবে বলে ওই ব্যক্তির পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে ওই সূত্র বলেছে, ইরানের বিচার বিভাগ এখনও মোহাম্মদ আব্বাসির বিরুদ্ধে দেওয়া এই রায় ঘোষণা দেয়নি এবং দেশটির সুপ্রিম কোর্টও তা অনুমোদন করেনি।

আরও পড়ুনঃ   ইউক্রেনের টানা ড্রোন হামলার পর মস্কোর সব বিমানবন্দর বন্ধ

সূত্র বলেছে, আব্বাসির বিরুদ্ধে এক নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার অভিযোগ আনা হয়েছে। যদিও তার পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে।

আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে ভয়াবহ রক্তক্ষয়ী দমন অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলাবাহিনী। ওই অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর গত জানুয়ারির ওই বিক্ষোভকে ইরানে সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা বলে দাবি করা হয়েছে। বিক্ষোভ চলাকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তিনি তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের নির্দেশ দিতে পারেন।

আরও পড়ুনঃ   ক্ষমতা জনগণের দিকে রাখতে চাইলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে : রিজওয়ানা

ওই সূত্র বলেছে, বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে মোহাম্মদ আব্বাসির মেয়ে ফাতেমেহ আব্বাসিকেও ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযুক্তরা নিজেদের পছন্দের আইনজীবীর কাছে যাওয়ার সুযোগ পাননি। তাদের জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

২

রাজশাহী সিটি করপোরেশনের অ্যাসফল্ট প্লান্ট পরিদর্শন করলেন প্রশাসক

৩

যুব সমাজই দেশের অর্থনীতির মূল শক্তি: এমপি মিলন

৪

রামেক হাসপাতাল ডেঙ্গুতে নারীর মৃত্যু

৫

রাজশাহীতে রেড ক্রিসেন্টের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

৬

পাবনায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার সন্দেহভাজন এক আসামি গ্রেপ্তার

৭

বগুড়ার শেরপুর হাসপাতালে একদিনে পৃথিবীর আলো দেখল চার শিশু

৮

নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল

৯

নগরীতে মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

১০

নগরীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

জয়পুরহাটে ৬০ পিস ইয়াবা, ৯০০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

যুবসমাজকে দক্ষতা ও কর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান রাসিক প্রশাসকের

১৩

বাগমারায় জাতীয় যুব দিবস পালিত, যুব মেলা ও বৃক্ষ বিতরণ

১৪

পুঠিয়ার নতুন সাব-রেজিস্ট্রারকে দলিল লেখক সমিতির ফুলেল শুভেচ্ছা

১৫

বাঘার ৯০-এর বন্ধু মহল এর উদ্যোগে আনন্দ ভ্রমণ সম্পন্ন

১৬

মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

১৭

এইচএসসিতে ২২ বছরে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি আইসিটিতে বিপর্যয়

১৮

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

১৯

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST