৩০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

সংস্কারের অভাবে জরাজীর্ণ বাঘায় তিনশ বছরের ঐতিহাসিক নারী মসজিদ

মোহাঃ আসলাম আলী,স্টাফ রিপোর্টার : মোগল আমলের নিদর্শণ গুলোর অন্যতম স্থাপত্য বাঘার প্রাচীনতম ঐতিহাসিক নারী মসজিদ। কালের স্বাক্ষী হিসেবে কোন রকম দাঁড়িয়ে আছে সাড়ে তিনশ বছরের পুরোনো মসজিদটি। সংস্কারের অভাবে এখন জরাজীর্ণ। মসজিদটি শৈল্পিক স্থাপনার এখন অযত্ন আর অবহেলার ছাপ মসজিদটি। দেয়ালের পলেস্তার খসে পড়েছে। ভেঙ্গে গেছে ভবনের বেশ কিছু অংশ। বছর জুড়ে পর্যটক ও দর্শনার্থীরা মসজিদটি দেখতে এলেও ঐতিহ্যের স্বাক্ষী এ স্থাপনাটি সংরক্ষণে তেমন কোনো উদ্যোগ নেই।

জানা গেছে,রাজশাহী শহর থেকে-৪৮কিঃমিঃ পুর্ব-দক্ষিণে বাঘা উপজেলা সদরে ইসলামি একাডেমি উচ্চ বিদ্যালয় ও কারিগরি কৃষি কলেজের উত্তরে হযরত শাহ আব্দুল হামিদ দানিশ মন্দ (রহ:) মাজার সংলগ্ন এলাকায় ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটির অবস্থান। ৩০ ফুট বর্গাকার মসজিদটির দের্ঘ-প্রস্থ-৩০ বর্গফুট। চার পার্শ্বের দেয়াল-৩ ফুট-৬ ইঞ্চি চওড়া। উত্তর ও দক্ষিণে লম্বাকৃতির মসজিদের পুর্বদিকে রয়েছে খিলান আকৃতির প্রবেশপথ।

মসজিদের প্রবেশ পথের মুল দরজার উপর ফার্সি ভাষায় পাথর খচিত শিলালিপি রয়েছে। পাথর খচিত এ শিলালিপি এক সময় চুরি হয়ে যায়। চুরির সঙ্গে দুই ব্যক্তি পঙ্গুত্ব বরণ করলে রাতের আধারে মাজার এলাকায় আাবার রেখে যায়। পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদ্বয় মৃত্যুর আগে পাথর চুরির সেই বিষয়টি শিকার করেন তারা। বর্তমানে ওই পাথর আগের স্থানে সংরক্ষণ করা হয়েছে। রইশ পরিবারের সদস্য খন্দকার মনোয়ারুল ইসলাম বলেন,হযরত শাহ মোহাম্মদ রফিক ( রহ:) এর মৃত্যুর পর ওয়াকফ এষ্টেটের মতাওয়াল্লি (ষষ্ট রইশ) সাইদুল ইসলাম এর আমলে মহিলাদের নামাজ আদায়ের জন্য মসজিদটি নির্মান করা হয়। মসজিদে যাতায়াতের রাস্তাটি বর্তমানে পাকা করা হলেও অজুখানা ও স্বাস্থ্যসম্মত চৌচাগারের ব্যবস্থা নেই। ফলে পর্যটকদের সমস্যায় পড়তে হয় বলে জানান তিনি। ঐতিহ্য রক্ষায় মসজিদটি সংস্কার করা দরকার।

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতিকে অপসারণের দাবি হাসনাত আবদুল্লাহর

বাঘা ওয়াকফ এষ্টেটের বর্তমান মুতাওয়াল্লী (রইশ) খন্দকার মুন্ছুরুল ইসলাম জানান-১৯৯২ সালে মসজিদটি রক্ষনা-বেক্ষণ ও সংস্কারের দায়িত্ব দিয়েছি প্রত্নতত্ন বিভাগ। পরে আর কোন খোঁজ রাখেনি তারা।

বাঘা ওয়াকফ এষ্টেটের তথ্যমতে,হযরত শাহ মোয়াজ্জেম ওরফে হযরত শাহ-দৌলা (রহ:) এর ছেলে,হযরহ শাহ আব্দুল হামিদ দানিশ মন্দ (রহঃ) এর মৃত্যুর পর তার তৃতীয় সন্তান মাও: শাহ আব্দুল ওয়াহাব (রহ:) বাঘার মুতাওয়াল্লীর দায়িত্বভার গ্রহন করেন। ঐ সময় দিল্লির সম্রাট শাহজাহানের পাঠানো শাহী ফরমানযোগে-৪২টি মৌজা মাদদ মাসস্বরুপ দান লাভ করেন। তখন শালিমানা-৮ হাজার টাকা।

আরও পড়ুনঃ   Pumpkin Porridge

হযরত ওয়াহাবের মৃত্যুর পর তার দুই ছেলের মধ্যে হযরত শাহ মোহাম্মদ রফিক (রহ:)-১০২৮ হিজরী সালে সম্পতি ওয়াকফ করেন। ওয়াকফ এষ্টেটের সম্পিতে নির্মাণ করা হয় নারী মসজিদ। তথ্যমতে প্রায়-৫০০ বছর পুর্বে ৫ জন সঙ্গি-সহ সুদুর বাগদাদ থেকে ইসলাম প্রচারের লক্ষে বাঘায় আগমন করেছিলেন,হযরত শাহ মোয়াজ্জেম ওরফে শাহ-দৌলা (রহ:)। তিনি বসবাস শুরু করেন পদ্মা নদীর পাশে কসবে বাঘা নামক স্থানে।

আধ্যাতিক শক্তির বলে ওই এলাকায় জনগণের কাছে ইসলাম প্রচারে ব্যপক সফলতা লাভ করেন তিনি। ওই সময় হযরত শাহ মোয়াজ্জেম ওরফে শাহ-দৌলা (রহ:) এর অনেক অলৌকি ঘটনা তথা নিদর্শণ দেখে ভিন্ন ধর্মের লোকজন দলে-দলে তার কাছে এসে ইসলাম ধর্মে দিক্ষা নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST