২ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

রবিবার দুপুরে (২ আগস্ট) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে (২ আগস্ট) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। পরে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাসিক প্রশাসক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী মহানগরজুড়ে বৃক্ষরোপণ করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরো সবুজ ও ফুলের নগরীতে পরিণত করা হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে অনেকগুলো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম, মোয়াজ্জিম, খাদেমদের ভাতা প্রদান, খাল পুনঃখনন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। বর্তমান সরকার যে কথা দেয়, তা বাস্তবায়ন করে। রাজশাহী নগরীতেও ফ্যামিলি কার্ডের জন্য জরিপ কার্যক্রম শুরু হচ্ছে, আগামী মাস থেকে ইমাম, মোয়াজ্জিম, খাদেমদের ভাতা প্রদান শুরু হবে।

আরও পড়ুনঃ   ভিসি কর্মকর্তা আছেন, শিক্ষার্থী নেই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের

রাসিক প্রশাসক বলেন, নগরীর বিভিন্ন ড্রেন দীর্ঘদিন যাবৎ পরিষ্কার করা হয়নি। আমি দায়িত্ব নিয়ে ছোট ও বড় ড্রেনগুলো পরিষ্কারকরণের উদ্যোগ গ্রহণ করেছি। সড়ক নির্মাণ, আলোকায়ন, বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমি যে পদক্ষেপ গ্রহণ করেছি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেগুলো বাস্তবায়ন করতে চাই। এ কাজে আমি নগরবাসীর সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, “একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে। রাজশাহীকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

আরও পড়ুনঃ   ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ মনিরুজ্জামান শরীফ মনির, চণ্ডিমা থানা বিএনপির সদস্য সচিব মোঃ মনিরুল ইসলাম জনি, ১৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সভাপতি মোঃ আক্তার হোসেন, ১৯ নম্বর ওয়ার্ড (উত্তর) বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান ডাবলু এবং ১৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রজব আলী। অনুষ্ঠান পরিচালনা করেন শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামাণিক। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

৩

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

৪

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

৫

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৬

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৭

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৮

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৯

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

১০

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

১১

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১২

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৪

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১৫

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৬

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৭

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৯

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST