২৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে বিপুল পরিমাণ গান পাউডার ও বোমা তৈরির সামগ্রী উদ্ধার

বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জিলানী মোড় বাঁধ এলাকায় দুর্বৃত্তদের পরীক্ষামূলক ককটেল বিস্ফোরণের স্থান থেকে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়,২৮ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-৫, সিপিসি-১ রাজশাহীর একটি আভিযানিক দল শিবগঞ্জ থানাধীন ৯ নম্বর দুর্লভপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জিলানী মোড় বাঁধের পাকা রাস্তার দক্ষিণ পাশে একটি আম বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত উদ্ধার করে।

আরও পড়ুনঃ   ভিক্ষা করছেন অভিনেত্রী মিতালি!

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি সাদা রঙের পলিথিনে সংরক্ষিত সাদা, কালো ও লালচে রঙের মোট দুই দশমিক এক পাঁচ শূন্য কেজি গান পাউডার সদৃশ গুঁড়া পদার্থ এবং বোমা তৈরির বিভিন্ন উপকরণ। এছাড়া একটি সাদা পলিথিন ব্যাগের ভেতর কাঁচের গুঁড়া, ভাঙা ব্লেড, লোহার তারকাটা, তিনটি লাল রঙের কসটেপ এবং তেরটি জর্দার কৌটা উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক পলিথিন ব্যাগগুলো তল্লাশি করে এসব বিস্ফোরক উপকরণ উদ্ধার করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলের আশপাশে কাউকে পাওয়া যায়নি এবং এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম জোরদার করেছে।

র‍্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST