২৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

শহর এবং পাহাড়ের দুর্গম এলাকায় সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন হবে : পার্বত্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, শহর এবং পাহাড়ের দুর্গম এলাকায় সমন্বয়ের মাধ্যমে সরকারি উন্নয়ন কাজ করতে হবে। তিনি বলেন, শুধুমাত্র পৌরসভা ও সদর কেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম করলে হবে না। পাহাড়ের প্রত্যন্ত দুর্গম এলাকায় সরকারের উন্নয়ন কার্যক্রম ছড়িয়ে দেয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

সুপ্রদীপ চাকমা শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনে অনুষ্ঠিত অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) বিষয়ে দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আরও পড়ুনঃ   দেশের প্রয়োজন হলে আসিফ আবারও রাজপথে আসবে: হাসনাত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কনকন চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ

সুপ্রদীপ চাকমা বলেন, সদর উপজেলার ৭০ শতাংশ উন্নয়ন হলে উপজেলা গুলোতেও নুন্যতম ৩০ শতাংশ উন্নয়নমূলক কাজ করতে হবে। পাশাপাশি পার্বত্য অঞ্চলের উন্নয়ন করতে হলে নারী উদ্যোক্তাদেরকে কাজে লাগাতে হবে।

কর্মশালায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা কর্মশালায় অংশ গ্রহণ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

২

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৩

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

৪

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৫

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

৬

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

৭

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

৮

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

৯

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১০

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

১২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

১৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

১৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

১৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

১৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

১৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

২০

Design & Developed by: BD IT HOST