৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

র‍্যাঙ্কিংয়ে আরও অবনতি বাংলাদেশ দলের

অনলাইন ডেস্ক : সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ দল। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটাও হয়েছিল হাতছাড়া। ২০২৩ বিশ্বকাপটাও পার হয়েছে ভরাডুবিতে। আর সেটারই প্রতিফলন দেখা গেল আইসিসির র‍্যাঙ্কিংয়ে আজ সোমবার সবশেষ তিন বছরের বাৎসরিক র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ১০ম স্থানে আছে বাংলাদেশের নাম।

নতুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। যার ফলে ওয়ানডেতে এক ধাপ পিছিয়ে গেছে টাইগাররা। ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ১০ নম্বরে। তাদের উপরে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ও টি-টোয়েন্টিতে আগের মতো নবম স্থানেই আছে বাংলাদেশ।

আরও পড়ুনঃ   এলপি গ্যাসের দাম কমেছে

প্রকাশিত এই ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এর দুই ফাইনালিস্ট দল। দারুণ পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতেছিল ভারত। শীর্ষস্থানে নিজেদের অবস্থান তাতে আরও মজবুত করেছে রোহিত শর্মার দল। রেটিং পয়েন্ট ১২২ থেকে বাড়িয়ে ১২৪ করেছে।

দ্বিতীয় স্থানে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির রানার্স-আপ নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গেছে তারা। অস্ট্রেলিয়া এখন তৃতীয় স্থানে রয়েছে। এরপরের নামটাই শ্রীলঙ্কার। ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় তাদেরকে এনে দিয়েছে পাঁচ রেটিং পয়েন্ট। তার আছে ৪র্থ স্থানে।

আরও পড়ুনঃ   রাবিতে পাঁচদফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের গণস্বাক্ষর কর্মসূচি

শ্রীলঙ্কার এই উত্থানে নেমে গেছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। প্রোটয়ারা নিজেদের ফর্মের কারণে রেটিং পয়েন্ট হারিয়েছে।

আফগানিস্তানও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছে। চার পয়েন্ট বাড়ার কারণে তারা সপ্তম স্থানে উঠে এসেছে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এক ধাপ নেমে অষ্টম স্থানে গেছে। আবার ওয়েস্ট ইন্ডিজ পাঁচ পয়েন্ট অর্জন করে নবম স্থানে উঠে এসেছে। বিপরীতে বাংলাদেশ চার পয়েন্ট হারিয়ে দশম স্থানে নেমে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

২

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

৩

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

৪

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৬

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৭

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৮

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৯

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

১০

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

১১

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১২

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৬

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৭

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৮

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৯

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

২০

Design & Developed by: BD IT HOST