২৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রেকর্ডবুকে নাম লিখেই চলেছেন কামিন্দু

অনলাইন ডেস্ক : গল টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ৫ উইকেটে ৬০২ রান করেই তারা প্রথম ইনিংস ঘোষণা করেছে। সেঞ্চুরি করেছেন তিন লঙ্কান ব্যাটার (কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমাল ও কুশল মেন্ডিস)। এর মধ্যে অপরাজিত সর্বোচ্চ ১৮২ রান করার পথে কামিন্দু একটি রেকর্ড গড়েছেন। তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে টেস্টে ১০০০ রানের মাইলফলকে পৌঁছেছেন এই বাঁ-হাতি ব্যাটার।

আগেরদিন ব্যাট করতে নেমে ব্যক্তিগত ফিফটি নিয়েই বিশ্বরেকর্ড গড়েছিলেন কামিন্দু মেন্ডিস। প্রথম কোনো ব্যাটার হিসেবে টেস্ট অভিষেক হওয়ার পর টানা ৮ ম্যাচেই ফিফটির বেশি রানের ইনিংস খেলেছেন। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিলকে। অভিষেকের পর যিনি টানা ৭ টেস্টে অন্তত একটি করে ফিফটি করেন। এ ছাড়া ছয়টি করে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার, ওয়েস্ট ইন্ডিজের বাসিল বুচার, পাকিস্তানের সাঈদ আহমেদ ও নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফ।

আরও পড়ুনঃ   রমজান উপলক্ষে নাবিল গ্রুপের ব্র্যান্ড ফুডেলা’র স্বল্প মূল্যে পণ্য বিক্রি

দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে সেই আগ্রাসী রূপ ধরে রেখেই আজ কিউইদের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন কামিন্দু। এটি ছিল তার ১৩তম টেস্ট ইনিংস, আর এরই মাঝে তিনি ফরম্যাটটিতে এক হাজার রান পূর্ণ করেছেন। যা বিশ্ব ক্রিকেটে যৌথভাবে তৃতীয় দ্রুততম। তার সমান ১৩ ইনিংসে টেস্টে ১০০০ রান করেছিলেন অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। সে হিসেবে কামিন্দু এখন টেস্টে সবচেয়ে দ্রুততম এক হাজার রান করা এশিয়ান ব্যাটার।

কামিন্দু ও ব্র্যাডম্যানের সামনে আছেন আর কেবল তিনজন। টেস্টে সর্বনিম্ন ১০ ইনিংসে এক হাজার রানের রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস। এরপর দ্বিতীয় দ্রুততম রানের এই কীর্তি গড়েছেন যৌথভাবে দুজন। এ ছাড়া ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ ও অস্ট্রেলিয়ার নেইল হার্ভে টেস্টে মাত্র ১২ ইনিংসে ১০০০ রান করেছেন। ১৪ ইনিংসে এই রানের মাইলফলক স্পর্শ করেন ভারতের বিনোদ কাম্বলি।

আরও পড়ুনঃ   সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

লঙ্কানদের রানপাহাড় গড়ার পথে কামিন্দু ২৫০ বলে ১৮২ রানের অপরাজিত দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন। খেলেছেন ১৬টি চার ও ৪টি ছক্কার বাউন্ডারি। মাত্র অষ্টম টেস্ট খেলতে নেমে এটি ২৬ বছর বয়সী ব্যাটারের পঞ্চম সেঞ্চুরি। টেস্টে ১৩ ইনিংসে সমান ৫টি করে সেঞ্চুরি আছে ব্র্যাডম্যান, উইকস, সাটক্লিফ ও জর্জ হেডলির। ১৩ ইনিংসে সর্বোচ্চ ৬টি সেঞ্চুরির রেকর্ডটি নেইল হার্ভের দখলে।

এদিন ১৭৮ রান করা অবস্থায় টেস্টে ১০০০ রান পূর্ণ হয় কামিন্দুর। বর্তমানে ১৩ ইনিংসে তার রান ১০০৪। সমান সংখ্যক ইনিংসে রানের ক্ষেত্রে সবার ওপরে অবস্থান ব্র্যাডমানের (১১৯৬)। এ ছাড়া উইকস ১০৭২, সাটক্লিফ ১০৩৭ রান করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

১

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

২

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

৩

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

৪

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

৫

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

৬

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

৯

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

১০

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

১৩

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

১৪

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

১৫

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

১৬

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

১৭

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে ‘বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

১৯

নিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছে

২০

Design & Developed by: BD IT HOST