৩০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রুয়েট শিক্ষার্থী হামলার আসামিদের জামিন: সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা প্রায় সাড়ে ৪ ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামিরা জামিন পাওয়ায় আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নগরের তালাইমারী মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীরা রুয়েটের সামনের সড়ক দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দিচ্ছিলেন না। ফলে অসংখ্য মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত কার্যক্রম শেষ করে আসামিদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ   সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

এর আগে গত ১৬ ডিসেম্বর নগরের পদ্মা আবাসিক এলাকার হজের মোড়ে তুচ্ছ ঘটনার জেরে স্থানীয় কিছু ব্যক্তি দফায় দফায় রুয়েটের ছাত্রদের ওপর হামলা চালায়। তাতে রুয়েটের ১৫ শিক্ষার্থী আহত হন। এ ছাড়া রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুনও আহত হন। এ নিয়ে পরদিন বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ ঘটনায় চন্দ্রিমা থানায় রুয়েট প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়। এরপর দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় রুয়েট। এক বিজ্ঞপ্তিতে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ক্ষোভ প্রকাশ করে বলেন, আসামিদের শাস্তির আওতায় না এনে জামিন দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই হামলার ঘটনায় আসামিদের শাস্তির আওতায় না আনা হলে পরবর্তী সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায় পুলিশ প্রশাসনের। এরই মধ্যে শিক্ষার্থীরা খবর পান মামলার অন্য চার আসামিও আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন। তাতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধের পর বিক্ষোভ করেন।

আরও পড়ুনঃ   অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

এ বিষয়ে জানতে চাইলে রুয়েটের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, ‘আসামিরা সবাই জামিন পেয়ে যাওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। পুলিশ আশ্বাস দিয়েছে, দ্রুত সময়ের মধ্যে মামলার অভিযোগপত্র দিয়ে আসামিদের বিচারের মুখোমুখি করা হবে। এ আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST