২১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৬

অনলাইন ডেস্ক : রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন।

রাশিয়ার এই অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর। শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন বলে ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনস্টেইন জানিয়েছেন।

হামলায় ১৩ বছর বয়সী এক কিশোরসহ দশজন আহত হয়েছেন এবং সামান্য আঘাতের কারণে পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খিনস্টেইন টেলিগ্রামে লিখেছেন।

তিনি আরও বলেছেন, “আজ যা ঘটেছে তা আমাদের সকলের জন্য একটি বিশাল ট্র্যাজেডি। আমরা নিহতদের পরিবারের সাথে একত্রে শোকাহত। সবাইকে সহায়তা করা হবে। দায়ী ব্যক্তিরা ‘উপযুক্ত জবাব’ পাবেন।”

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া পরে নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে বলেন, “কিয়েভ সরকারের এই পদক্ষেপের” প্রতিক্রিয়া দ্রুত জানাবে মস্কো। তিনি অধিবেশনে বলেন, “আপনি ভালো করেই বুঝতে পারেন, শান্তিপূর্ণ রাশিয়ান নাগরিকদের লক্ষ্যবস্তু করে এই হামলার প্রতি আমাদের প্রতিক্রিয়া জানাতে বেশি দেরি হবে না।”

আরও পড়ুনঃ   আসাদকে উৎখাত করা বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র

অবশ্য ইউক্রেনের কর্তৃপক্ষ এ ঘটনায় কোনও মন্তব্য করেনি।

খিনস্টেইন বলেছেন, ইউক্রেনের সুমি অঞ্চলের সীমান্ত থেকে প্রায় ১৬ মাইল (২৬ কিলোমিটার) দূরে অবস্থিত রিলস্ক শহরে স্কুল, বিনোদন কেন্দ্র এবং ব্যক্তিগত আবাসনসহ বেশ কয়েকটি ভবনে হামলা করতে যুক্তরাষ্ট্র সরবরাহকৃত হিমারস রকেট নিক্ষেপ করেছে ইউক্রেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। এরপর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আড়াই বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া— চারটি প্রদেশের আংশিক দখল নিয়েছে রুশ বাহিনী।

এই চার প্রদেশের রাশিয়ার দখলে যাওয়া অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের এক-পঞ্চমাংশ। অবশ্য যুদ্ধরত এই দুই দেশের কেউই তাদের নিজস্ব ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ না করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হতাহতের সংখ্যা কয়েক লাখ বলে অনুমান করছে।

আরও পড়ুনঃ   পেরুতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

অবশ্য রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ৪৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি এক বিরল স্বীকারোক্তিতে জানিয়েছেন।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সঙ্গে চলমান এই যুদ্ধে ৩ লাখ ৭০ হাজার সৈন্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও এই সংখ্যার মধ্যে এমন সৈন্যও অন্তর্ভুক্ত রয়েছেন যারা একাধিকবার আহত হয়েছেন। আবার কিছু আহত সৈন্যের আঘাতকে ছোট বলেও উল্লেখ করা হয়েছে।

সেসময় তিনি আরও দাবি করেন, চলমান এই যুদ্ধে ১ লাখ ৯৮ হাজার রাশিয়ান সৈন্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫ লাখ ৫০ হাজার রুশ সৈন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

১

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

২

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

৩

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

৪

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৫

রাজশাহীতে ‘বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

৬

নিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছে

৭

রাজশাহীতে তিন দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

৮

আইডিইবির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন ভূমিমন্ত্রী

৯

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা সভা

১১

সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

১২

সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৩

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর

১৪

নগরীর বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন

১৫

রাজশাহীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৬

টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও

১৭

গলার কাটা হাসিনাকে বের করার জন্য ভারত ব্যস্ত : এমপি ফজলে হুদা

১৮

কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের শিক্ষা : রাসিক প্রশাসক

১৯

বারহাট্টায় প্রাথমিক শিক্ষায় জনবল সংকট, ৭১ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

২০

Design & Developed by: BD IT HOST