৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রাবিতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব চলছে

সংবাদ বিজ্ঞপ্তি : শনিবার (৪ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও ভারতের শতাধিক কবি-সাহিত্যিকের অংশগ্রহণে ‘হাসান আজিজুল হক সাহিত্য উৎসব- ২০২৪’ চলছে। উৎসবের দ্বিতীয় দিনে সকাল ৯টায়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানের প্রথম পর্বে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার হাসান আজিজুল হকের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডেসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এরপরে লেখক পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিকসহ অন্যান্য সাহিত্য সংগঠনের সদস্যরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
২য় পর্বে সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শিশুসাহিত্য বিষয়ক আলোচনা ও ছড়া আবৃত্তি করা হয়। এছাড়াও ৩য় পর্বে সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কথাসাহিত্যিক বিষয়ক আলোচনা এবং ৪র্থ পর্বে দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত মুক্ত গদ্যপাঠ হয়।

আরও পড়ুনঃ   ভারতীয় আগ্রাসন প্রতিরোধে সর্বদলীয় যুব ঐক্য

এরপর, দ্বিতীয় অধিবেশনের ১ম পর্বে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত হাসান আজিজুল হকের সাহিত্য নিয়ে আলোচনা; ২য় পর্বে বিকেল সাড়ে ৫টা থেকে ৭টা পর্যন্ত কবিতা পাঠ ও আলোচনা; ৩য় পর্বে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ছোটগল্প পাঠ; ৪র্থ পর্বে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত পশ্চিমবঙ্গের কবিদের কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে গভীর নলকূপ নিয়ে বিরোধ, সংঘর্ষে নারীসহ আহত ২

এছাড়াও ৫ম পর্বে সন্ধ্যা ৮টা থেকে ৯:৪৪ মিনিট পর্যন্ত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হবে।
পরিশেষে, সাহিত্যকর্মে বিশেষ অবদানের জন্য

রাজশাহী লেখক পরিষদ দেশের ছয়জন কৃতী সাহিত্যিককে ছয়টি ক্যাটাগরিতে ‘হাসান আজিজুল হক সাহিত্য উৎসব- ২০২৪’ পদক প্রদান করবেন।

পদকপ্রাপ্ত গুণিজনরা হলেন- কবি জুলফিকার মতিন (কবিতা), আখতার হুসেন (শিশুসাহিত্য), অধ্যাপক গোলাম কবির (প্রবন্ধ সাহিত্য), ড. কানাইলাল রায় (গবেষণা), ফেরদৌস হাসান (কথাসাহিত্য) ও রাশেদা খালেক (ভ্রমণ সাহিত্য)। পদকপ্রাপ্ত এই ছয় গুণিজনদের- পুষ্প, উত্তরীয়, সনদপত্র, ক্রেস্ট ও অর্থমূল্য প্রদান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

১

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

২

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

৩

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

৪

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

৫

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

৬

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

৭

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

৮

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

৯

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১০

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১১

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১২

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৩

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১৪

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

১৫

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

১৬

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১৯

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

২০

Design & Developed by: BD IT HOST