২৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী সিটি করপোরেশন: বাতিল হচ্ছে ৪০০ কোটির ‘অপ্রয়োজনীয়’ কাজ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উন্নয়ন প্রকল্প থেকে প্রায় ৪০০ কোটি টাকার ‘অপ্রয়োজনীয়’ কাজ বাতিল হচ্ছে। বরাদ্দের এই অর্থ প্রান্তিক নগর উন্নয়নে ব্যয় করার সিদ্ধান্ত হয়েছে। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বেশ কিছু উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে নানা মহল থেকে প্রশ্ন ওঠে। এরপরই মূল প্রকল্প থেকে কিছু প্রকল্প বাতিলের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে নগর সংস্থা।

আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটন ২০১৮ সালে দ্বিতীয় দফায় মেয়র নির্বাচিত হওয়ার পরের বছর একনেকে রাজশাহী সিটি করপোরেশনের প্রায় ৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়। এটিই এখন পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশনের সর্বোচ্চ বরাদ্দ।

এই ৩ হাজার কোটি টাকার ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর উন্নয়ন’ নামের এই প্রকল্পের অধীনে চলছে নানা কাজ। এর মধ্যে সাতটি উন্নয়নকাজ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে রেলক্রসিংয়ের ওপর দুটি উড়ালসেতু, ২৮ কোটি টাকা ব্যয়ে খায়রুজ্জামান লিটনের বাবা জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিস্থলে স্মৃতি কমপ্লেক্স নির্মাণ, ৮৬ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে নগরের হড়গ্রামে কাঁচাবাজার নির্মাণ, সিটিহাট সড়কের পাশে ১৮ কোটি ৮০ লাখ টাকায় শেখ জামাল কনভেনশন হল নির্মাণ, চারটি ফুটওভার ব্রিজ ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়।

আরও পড়ুনঃ   রাত পোহালে পবা ও মোহনপুর উপজেলা নির্বাচন, প্রস্তুতি শেষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দীন খান বলেন, অনেক অপ্রয়োজনীয় প্রকল্পই সিটি করপোরেশন গ্রহণ করেছিল। প্রান্তিক পর্যায়ে এখনো রাস্তা ভাঙা। পাড়া-মহল্লায় সড়কবাতি নেই অনেক জায়গায়, আবার শহরে আলোর ঝলকানি। তাই অপ্রয়োজনীয় উন্নয়ন বন্ধ করে সুষম উন্নয়নটা খুবই জরুরি।

‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর উন্নয়ন’ প্রকল্পের কাজ শুরুর পর প্রশস্ত সড়ক, সবুজায়ন আর আলোকায়ন করে সারা দেশে হইচই ফেলে দেয় রাজশাহী। তবে নাগরিক সমাজে আপত্তি ওঠে প্রকল্পের অধীনে থাকা কিছু কাজ নিয়ে। সিটি করপোরেশনের প্রকৌশল শাখা জানিয়েছে, উন্নয়ন প্রকল্পের অধীনে রেলক্রসিংয়ের ওপর মোট কয়েকটি উড়ালসেতু নির্মাণের সিদ্ধান্ত হয়েছিল। প্রশ্ন ওঠার কারণে দুটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। দরপত্র সম্পন্ন হয়ে কাজ শুরু হওয়া অন্য চারটি উড়ালসেতুর কাজ চলমান। কাজ শুরু হয়ে যাওয়া আরেকটি উড়ালসেতুর নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাসিক।

আরও পড়ুনঃ   ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

রাসিক সূত্রে জানা যায়, জনমুখী নয় বিবেচনায় বাতিল হচ্ছে নগরের কোর্ট স্টেশন রেলক্রসিংয়ের ওপর উড়ালসেতু নির্মাণের পরিকল্পনা। ১১৮ কোটি ৬৯ লাখ টাকায় এটি নির্মাণের পরিকল্পনা ছিল। নগরের ভদ্রা এলাকায় ১১৩ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে আন্ডারপাস করার পরিকল্পনা করে রাসিক। প্রয়োজন নেই বিবেচনায় এই কাজও প্রকল্প থেকে বাতিলের প্রস্তাব পাঠানো হয়েছে। আর নকশা পরিবর্তন করা হবে নগরের রেলগেট থেকে নিউমার্কেট এলাকায় নির্মাণাধীন উড়ালসেতুর।

এদিকে ৪ কোটি ৩৮ লাখ টাকায় সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কার্যালয়ও নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ২৮ কোটি টাকায় আরও চারটি ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা ছিল। এগুলো নির্মাণের সিদ্ধান্ত থেকেও সরে এসেছে সিটি করপোরেশন। সব মিলিয়ে ৩৯৮ কোটি ২৫ লাখ টাকার কাজ বাতিল করার সুপারিশ পাঠানো হয়েছে।

সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, জনমুখী নয় এমন কাজগুলো প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে। এখানে যে অর্থ সাশ্রয় হবে,তা দিয়ে প্রান্তিক পর্যায়ে উন্নয়নকাজ বাস্তবায়িত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST