৩১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর সফরে আসছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

স্টাফ রিপোর্টার : নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন তিন (০৩) দিনের সরকারি সফরে আগামীকাল থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর জেলা সফর করবেন। তিনি শুক্রবার (০১ আগস্ট) রাতে রেলপথে নাটোর পৌঁছাবেন এবং সেখান থেকে সড়কপথে রাজশাহী সার্কিট হাউজে এসে রাত্রিযাপন করবেন।

শুক্রবার সকাল নয়টায় তিনি সুলতানগঞ্জ নদী বন্দর পরিদর্শন করবেন। সকাল এগারোটায় চাঁপাইনবাবগঞ্জ সোনাসমজিদ স্থলবন্দরে স্থানীয় প্রশাসন, কাস্টমস এবং ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। বিকাল সাড়ে তিনটায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজে শ্রমিকদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত চেক হস্তান্তর করবেন।

আরও পড়ুনঃ   এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা, কোন দেশে যাবেন খালেদা জিয়া?

শনিবার (০২ আগস্ট) সকাল নয়টায় রাজশাহী জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে ওএসএইচ রিচার্স কনফারেন্স এর উদ্বোধনী পর্বে অংশগ্রহণ করবেন। সকাল সাড়ে দশটায় একইস্থানে স্থানীয় প্রশাসন, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন এবং শ্রমিকদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত চেক হস্তান্তর এবং সংবাদ সম্মেলন করবেন। দুপুর বারোটায় রাজশাহী ইউসেপ এর কার্যক্রম পরিদর্শন করবেন। বিকাল তিনটায় ওএসএইচ রিচার্স কনফারেন্সে প্যানেল ডিসকাশন সমাপনীতে অংশগ্রহণ করবেন। বিকাল চারটায় রাজশাহী বরেন্দ্র জাদুঘর পরিদর্শন শেষে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

আরও পড়ুনঃ   রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণ বন্ধের দাবি

উপদেষ্টা রবিবার (০৩ আগস্ট) সকাল সাড়ে দশটায় নাটোর সার্কিট হাউজে শ্রমিকদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত চেক হস্তান্তর করবেন। বেলা এগারোটায় স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে উত্তরা গণভবন ও রাণী ভবানী রাজবাড়ী পরিদর্শন করবেন।

ওইদিন দুপুর সোয়া দুইটায় তিনি রেলপথে ঢাকার উদ্দেশ্যে নাটোর ছেড়ে যাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST