৩১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার : কারা প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় কারা মাহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ আলী ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, বৃক্ষরোপণের মহৎ উদ্যোগের জন্য আমরা পূবালী ব্যাংককে ধন্যবাদ জানাই। ইতোমধ্যে ব্যাংকটি দেশের কয়েকটি কারাগারে ফলজ এবং বনজ গাছ বিতরণ করেছে। এর ফলে কারাগারের পরিবেশ আরও সুন্দর হবে। কারাগারে কর্মরত ব্যক্তি এবং বন্দিরা বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুনঃ   দুর্যোগ মোকাবিলায় ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, কার্বনডাই অক্সাইডের ক্ষতিকর নিঃসরণ দূর করতে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষারোপণের উদ্যোগ নিয়েছি। আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে, যেন অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাই। একারণে আমরা রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে তিন হাজার ফলজ এবং বনজ গাছ প্রদান করেছি।

আরও পড়ুনঃ   রামেক’এর জ্যেষ্ঠ চিকিৎসকেরাও আন্দোলনে: ভোগান্তিতে রুগীরা

এসময় কারা মাহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন একটি লিচু গাছ এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী একটি আম গাছ রোপণ করেন।

কর্মসূচিতে দুটি প্রতিষ্ঠানের প্রধান ছাড়াও সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি প্রিজন) জান্নাতুল ফরহাদ, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান, রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট সুব্রত কুমার বালাসহ পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST