১৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃতরা।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি), বোয়ালিয়া, শাহমখদুম, মতিহার ও পবা থানা পুলিশ নারীসহ ৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, বুধবার (১৪ জানুয়ারি) পরিচালিত অভিযানে মোট ৬১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হেরোইন, ৩ হাজার এমএল দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোছা: ময়না বেগম (৪০), মো: শাকিল (২০), মাবিয়া (৪২), মো: রাহাদ আহমেদ রাফি (২৯), মো: রাকিবুল ইসলাম জাহিদ (৩০), মো: আবুল কালাম আজাদ (৪০), মো: রাজা হোসেন (৩০) এবং মো: রাকিব মিয়া (২৯)।

ময়না বেগম মো: সুমনের স্ত্রী এবং শাকিল মো: আলমের ছেলে (পালক পিতা: মো: সুমন)। তারা নাটোর জেলার সদর থানার বড়বাড়িয়া গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার উপর ভদ্রা (রেলওয়ে বস্তি) এলাকায় বসবাস করছেন। মাবিয়া রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া গ্রামের মৃত আব্দুল মতিনের স্ত্রী। রাফি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া গ্রামের আ: রহিমের ছেলে। রাকিবুল নওগাঁ জেলার নিয়ামতপুর থানার বালাহোর গ্রামের মো: আ: রাজ্জাকের ছেলে, তিনি বর্তমানে রাজশাহী নগরীর এয়ারপোর্ট থানার বায়া গ্রামে বসবাস করছেন। আজাদ রাজশাহী নগরীর মতিহার থানাধীন ডাঁশমারী উত্তরপাড়া গ্রামের মৃত ছায়েন উদ্দিনের ছেলে। রাজা নওগাঁ জেলার সদর থানার প্রতাবদহ গ্রামের মৃত মোরছালিন মন্ডলের ছেলে এবং রাকিব গাজীপুর নগরীর কাশিমপুর থানার নয়াপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ ২ নারী ও ১ যুবক গ্রেপ্তার

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আরএমপির গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একই থানার উপর ভদ্রা রেলওয়ে বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে ময়না ও শাকিলকে তাদের বসতবাড়ি থেকে মাদক বিক্রির সময় গ্রেপ্তার করে। পরে তাদের দেহ তল্লাশি করে ময়নার হাতে থাকা ব্যাগ থেকে ৩৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০ টাকা উদ্ধার করে। এছাড়াও শাকিলের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামি শাকিলের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় বিভিন্ন আইনে মোট ৫টি মামলা চলমান রয়েছে।

অপরদিকে একই তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা পুলিশে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত মাবিয়াকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে হাতে থাকা একটি কৌটার ভেতর থেকে ১ গ্রাম হেরোইন এবং ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

এদিকে একই তারিখ দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই থানার অলকার মোড় সংলগ্ন কৃষ্ণকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেটের সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত রাফিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও একই তারিখ দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা আমচত্তর চেকপোস্টে দায়িত্ব পালনকালে এয়ারপোর্ট এলাকা হতে আমচত্তরের দিকে আগত একটি সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করেন। তল্লাশিকালে রাকিবুলের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। তবে গ্রেপ্তারকৃত রাকিবুলের সহযোগী অপর আসামি গোপাল কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ১১টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানা গোপন সংবাদের ভিত্তিতে একই থানার ডাঁশমারী উত্তর পাড়া এলাকায় নিজ বসতবাড়িতে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত আজাদকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পবা থানা নওহাটা আনসার ব্যাটালিয়নের সামনে স্থাপিত চেকপোস্টে দায়িত্ব পালনকালে নওগাঁ হতে রাজশাহী অভিমুখে আগত সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করেন। তল্লাশিকালে রাজার কাঁধে থাকা ব্যাগের ভেতর থেকে ৩ হাজার এমএল দেশীয় তৈরি মদ উদ্ধার করে এবং রাজা ও তার সহযোগী রাকিবকে গ্রেপ্তার করে। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST