১১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিজিবি’র সীমান্তবর্তী এলাকায় শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল সৈয়দ কামাল হোসেন।

স্টাফ রিপোর্টার : তীব্র শীত ও ঘন কুয়াশায় রাজশাহী অঞ্চলের জনজীবন যখন বিপর্যস্ত, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষ যখন শীত নিবারণে চরম দুর্ভোগে ভুগছে, ঠিক সেই সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী সেক্টর, সীমান্ত ব্যাংক এবং রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর উদ্যোগে শনিবার (৬ ও ৯ জানুয়ারি) রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ চরমাজারদিয়া, খানপুর ও সাহেবনগর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায়, দুঃস্থ ও শীতার্ত জনগণের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও গত ১০ জানুয়ারি সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)-এর নিজস্ব ব্যবস্থাপনায় শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল মাঠে শালবাগান এলাকার শীতার্ত ও প্রতিবন্ধী জনগণের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ   ফের সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

১১ জানুয়ারি আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাজশাহী। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধ এবং সকল প্রকার আন্তঃ সীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন,“মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ মহোদয়ের নির্দেশনায় সারা দেশের সীমান্তবর্তী এলাকায় প্রতিটি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে রাজশাহী সেক্টরের অধীনস্থ ৫টি ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকায় সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।”প্রধান অতিথি উল্লেখ করেন, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ মহোদয়ের ঘোষিত মূলনীতি “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”বাস্তবায়নে বিজিবির প্রতিটি সদস্য বদ্ধপরিকর। এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে সীমান্তবর্তী এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মুখে সামান্য স্বস্তি আনতে পারা বিজিবির জন্য গৌরবের বিষয়। এই মানবিক সহায়তা জনগণের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যকার পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকাভেটর অকেজো করেছেন এসিল্যান্ড

উক্ত কর্মসূচিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি, ম্যানেজার সীমান্ত ব্যাংক রাজশাহী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বর্ডার গার্ড বাংলাদেশ-এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST