২৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ভ্রাম্যমান সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে রাজশাহী নগরীতে দিনব্যাপী ভ্রাম্যমান সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে জেলা তথ্য অফিস আয়োজিত এ সংগীতানুষ্ঠানের উদ্বোধন করা হয়।জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় আফিয়া আখতার বলেন, আজকে যে নতুন স্বাধীনতা আমরা উপভোগ করছি সেই স্বাধীনতার কারিগর হচ্ছে তরুণরা। আমাদের সকলের দায়িত্ব, তরুণরা যে আমাদের ভবিষ্যত সেটা তাদেরকে ভালোভাবে উপলব্ধি করানো।

আরও পড়ুনঃ   রাজশাহীতে দুই দিনব্যাপী বিভাগীয় উদ্ভাবনী মেলা শুরু রোববার

তিনি বলেন, তরুণরা যে কাজ করছে সেই কাজগুলোকে আরও এগিয়ে নিতে হবে। দেশকে স্ন্দুরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণদেরকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। সেজন্য বাংলাদেশে আমরা একযোগে তারুণ্যের উৎসব উদযাপন করছি এবং দেশ বদলানোর কারিগরদের উৎসাহ দিচ্ছি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে তারুণ্যের উৎসব আন্তঃজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. যোবায়ের হোসেন, উম্মে কুলসুম সম্পা, টুকটুক তালুকদার, মো. মহিনুল হাসান, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

১

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

২

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

৩

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

৪

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

৫

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

৬

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

৭

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

৮

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

৯

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১০

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১১

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১২

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৩

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১৪

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

১৫

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

১৬

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১৯

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

২০

Design & Developed by: BD IT HOST