৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আ.লীগের চার নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে হত্যাচেষ্টা ও নাশকতা এবং চেক জালিয়াতির মামলায় আওয়ামী লীগের চার নেতাকর্মীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পৃথক সময়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলা সৈনিক লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ মৃধা, কিশমত গনকৈড় ইউনিয়নের আড়ইল ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জেকের আলী (৪২), সাধারণ সম্পাদক সাজাহান আলী (৪০), আড়ইল ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি টুটুল হোসেন (৩২)।

আরও পড়ুনঃ   সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

চেক জালিয়াতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অপর দুই আসামি হলেন—জয়কৃঞ্চপুর গ্রামের আব্দুল গাফ্ফার (৩৫) ও ভবানীপাড়া গ্রামের ফেরদৌসী খানম হাসি (৩৮)।

পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর হত্যাচেষ্টা ও নাশকতা চালানোর অভিযোগে থানায় মামলাটি করেন উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট রাজশাহীর দুর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে দিবালোকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির তৎপরতা জোরদার

এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. মনসুর রহমানসহ ৭০ জনের নাম উল্লেখ করা রয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) দুরুল হুদা বলেন, বুধবার দুপুরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST