২০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’র পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার : আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ রাজশাহী জেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজশাহী রাইফেলস্ ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ রাজশাহী জেলার আহ্বায়ক এ্যাডভোকেট মুস্তারুজ্জামান লাভলুর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৭ বছর গুম, খুন, অসহনীয় নির্যাতন সজ্য করে এখন পর্যন্ত টিকে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুধু তাই নয় ২৪ সালের ৫ আগষ্ট নির্যাতনকারী হাসিনা পালিয়ে গেছে কিন্তু বিএনপির একটাও নেতাকর্মী পালিয়ে যায়নি আর কখনো পালিয়ে যাবেও না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় দেশের জন্য কাজ করে গেছেন। তিনি দলকে বিক্রি করে ব্যবসা করেননি বরং দলের জন্য বহু ত্যাগ স্বীকার করে বীরত্বের পরিচয় দিয়েছেন। তারই সন্তান আরাফাত রহমান কোকো রাজনীতি ছেড়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আলোকিত করতে ব্যাপক কাজ করে গেছেন। পাশাপাশি খেলোয়াড়দের জন্যও অনেক কিছু করেছেন। ঠিক তেমনভাবেই আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কমিটি তরুণ সমাজকে মাদক থেকে বিরত রাখতে সহায়তা করবে, সাংস্কৃতিক ও খেলাধুলায় সকলকে আকৃষ্ট করতে নতুন ভাবনা নিয়ে পথ চলবে এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরো গতিশীল করতে কাজ করবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ রাজশাহী জেলার সদস্য সচিব আজিজুল হক ভূইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দিন আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন (বুলবুল), গোদাগাড়ী কৃষকদলের আহ্বায়ক হযরত আলী, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ: সালাম, রাজপাড়া থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলামসহ নগর -জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ   খন্দকার হাসান কবিরের নেতৃত্বে নগরীর ৯ নম্বর ওয়ার্ডে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ

এর আগে চলতি বছরের গত ২৭ জুন এ্যাডভোকেট মুস্তারুজ্জামান লাভলুকে আহ্বায়ক ও আজিজুল হক ভূইয়াকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এ কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলম লিটন, খন্দকার মো: মাইনুল ইসলাম, জামাল উদ্দিন, আব্দিস সালাম, সহিদুল আলম টিপু, সদস্য হাবিবুর রহমান ছবি, ওবাদুল হক বাবু, জিয়াউল হক বাবু, নূর আফতাব আলম বাবু, মকবুল হোসেন, মহিদুর রহমান বাক্কার, বেলাল হোসেন, ওয়াহেদ মুরাদ, টমাস হোসেন, তসলিম, আতিকুর রহমান লিটন, আজাদ আলী সরদার, আমিনুল ইসলাম, তৈয়বুর রহমান, রবিউল ইসলাম রঘু, এ বি এম লুৎফর রহমান মিঠু, আতাউর রহমান, হেলালুজ্জামান রাসেল, নূর উদ্দিন জামান রনি, কাউসার রহমান সাগর, শরিফুল ইসলাম, হাফিজুর রহমান, জালাল উদ্দিন সাহেব ও হাবিবুর রহমান বেবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

২

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৩

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

৫

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

৬

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী

৭

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী

৮

জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

৯

আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের উদ্বোধন : পানিসম্পদমন্ত্রী

১০

ওয়ার্কার্স পার্টির নেতা দেবাশিষ প্রামাণিক দেবু মারা গেছেন

১১

‘স্নাইপার’ মন্তব্যে আবু বকরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি

১২

শিবগঞ্জ থেকে ঢাকাগামী বাস হতে ১০০ বোতল এস্কাফসহ গ্রেফতার ২

১৩

বাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধন

১৪

মান্দায় আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৫

পাঁচবিবিতে বিজিবির অভিযানে মূর্তিসহ আটক ২

১৬

ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ জেলা প্রশাসকের

১৭

তিন যুগ পর রাবি স্টেশনে থামল ট্রেন

১৮

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

রাজশাহীতে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST