১২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে অপপ্রচারের দায়ে একজনের ১৩ বছরের দণ্ড

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীসহ সরকারি কর্মকর্তাদের নামে অপপ্রচার ও মানহানিকর তথ্যের দায়ে কথিত ‘বাংলাদেশ সন্ত্রাসবিরোধী দল’ (বাসবিদ) চাঁপাইনবাবগঞ্জ শাখার স্থানীয় এক সংগঠকের ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১২ জুন) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম হারুন অর রশীদ (৬৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি গ্রামের বাসিন্দা।

মামলায় আরও তিনজন আসামি ছিল। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতের বিচারক তাদের বেকসুর খালাস দিয়েছেন।

রায় ঘোষণার সময় অন্য তিন আসামি হাজির ছিলেন। তবে দণ্ডিত হারুন অর রশিদ গ্রেপ্তারের পর জামিন নিয়েই গা ঢাকা দেন। তিনি এখনও পলাতক।

আরও পড়ুনঃ   বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তার আইন বাতিল করল অন্তর্বর্তী সরকার

রায় ঘোষণার পর রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে হঠাৎ করেই টানিয়ে রাখা একটি ব্যানার পুলিশের নজরে আসে। ওই ব্যানারে লেখা ছিল বাংলাদেশ সন্ত্রাসবিরোধী দল (বাসবিদ)।

আরও লেখা ছিল, দলটিতে যোগ দিলে কোনো ধরনের কর দেওয়া লাগবে না। পাশাপাশি ব্যানারটিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের নামে মানহানিকর কথা লেখা ছিল। পুলিশ এসব ব্যানার একটি ফেসবুক পেজে গিয়েও দেখতে পায়। পরে জানতে পারে চাঁপাইনবাবগঞ্জে কথিত এ সংগঠনের সংগঠক হিসেবে হারুন অর রশিদসহ কয়েকজন অপপ্রচার করছেন। এরপর তদন্ত করে তাদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

অ্যাডভোকেট ইসমত আরও বলেন, এ মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হারুন অর রশিদকে তিনটি ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারক। তিন ধারায় তাকে এক লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার প্রতি এক লাখ টাকা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST