৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনে সেনাবাহিনী আনার কোনো পরিকল্পনা নেই: উপাচার্য

স্টাফ রিপোর্টার : আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের দিনে সেনাবাহিনী আনার বিষয়ে কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।

উপাচার্য বলেন, “এই মুহুর্তে আমি বলতে পারছি না পরিস্থিতি কেমন হবে। এমনকি নির্বাচনকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টাও করে তারা ওই পর্যায় পর্যন্ত নামবে কি-না সেটা আমি বলতে পারছি না। আমার ব্যক্তিগত কোনো ইচ্ছে নেই নির্বাচনে সেনাবাহিনীর ইনভলভমেন্ট থাকুক।”

আরও পড়ুনঃ   পদত্যাগ করলেন খোদা বকশ চৌধুরী

শিক্ষক নিয়োগে অনিয়মের প্রশ্নে তিনি বলেন, “শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমরা নতুন পদ্ধতি চালু করেছি। এখানে ব্যক্তিগত সম্পর্ক বা পরিচিতির ভিত্তিতে কিছুই হয় না। কোনো সুপারিশে মৌখিক পরীক্ষা গ্রহণের সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মৌখিক পরীক্ষায় বিভাগভিত্তিক প্রাসঙ্গিক প্রশ্নই করা হচ্ছে। কেউ যদি এই নীতির বাইরে যাওয়ার চেষ্টা করে থাকেন, তারা এর ফলও ভোগ করেছেন।”

আরও পড়ুনঃ   নগদের মাধ্যমে সরকারি ভাতার ১৭১১ কোটি টাকা গায়েব!

সংবাদ সম্মেলনে রাবি উপ-উপাচার্য (শিক্ষা), অধ্যাপক ফরিদ উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার সহ প্রশাসনের কর্তা-ব্যক্তি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST