২৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মেসির উদাহরণ টেনে রোনালদোকে জবাব দিলো ফরাসি লিগ

অনলাইন ডেস্ক : ফ্রান্সের ক্লাব ফুটবল প্রতিযোগিতা ‘লিগ–১’ নিয়ে বরাবরই শ্লেষাত্মক মন্তব্য করে আসছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন করে দুদিন আগেও সৌদি প্রো লিগকে সেরা বোঝাতে তিনি লিগটি নিয়ে খোঁচা দিয়েছেন। সেই লিগে দুই বছর পিএসজির জার্সিতে খেলেছেন লিওনেল মেসি, তার ছবি দিয়ে রোনালদোকে পাল্টা জবাব দিয়েছে লিগ ওয়ান।

ফ্রান্সের লিগটিতে এক সময় খেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিয়ো থেকে শুরু করে মেসি, জ্লাতান ইব্রাহিমোভিচ, নেইমার জুনিয়র, আনহেল ডি মারিয়া, দানি আলভেজ ও কিলিয়ান এমবাপের মতো বড় তারকারা। সেই লিগে এখন সেভাবে বড় নাম বলতে গেলে হাতেগোনা। কিন্তু তাই বলে নিশ্চয়ই তারা কারও খোঁচা গ্রাহ্য করার কথা নয়।

এদিকে, ক্রমশ তারকায় ভরপুর সৌদি প্রো লিগের জনপ্রিয়তা ও মান বৃদ্ধিতে মরিয়া সৌদি আরব। সে কারণে ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে শুরু করে করিম বেনজেমা, নেইমার ও সাদিও মানেদের ভিড়িয়েছে দেশটির বিভিন্ন ক্লাব। রোনালদো-নেইমাররাও নানা অনুষ্ঠানে হাজির হয়ে সৌদি ফুটবল ও দেশটির পক্ষে ক্যাম্পেইন করছেন। তবে আল-নাসরের পর্তুগিজ তারকা সিআরসেভেন এক কাঠি বেশি সরেস!

আরও পড়ুনঃ   স্কুলে ভর্তির লটারি ১৭ ডিসেম্বর

গত শুক্রবার দুবাইতে গ্লোব সকার প্রতিষ্ঠান বর্ষসেরা ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড’ আয়োজনে হাজির হয়ে লিগ ওয়ানকে নিয়ে নতুন করে মন্তব্য করেছেন সিআরসেভেন। সেখানে তিনি বলেন, ‘লিগ ওয়ানের চেয়ে সৌদি লিগ অবশ্যই ভালো। ফ্রান্স (লিগ-১) কেবলই প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) নির্ভর, বাকিদের অস্তিত্ব নেই! যদি আমাকে বিশ্বাস না করেন, তাহলে ৩৮-৩৯-৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্প্রিন্ট করে দেখুন।’

আরও পড়ুনঃ   রাজশাহীর দুটি আসনে ছয়জনের মনোনয়নপত্র বাতিল

তার এমন মন্তব্যের পাল্টা জবাব দিয়ে ‘লিগ ওয়ান স্প্যানিওল’ এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে মেসির একটি ছবি দিয়েছেন। বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন অধিনায়কের ছবিতে তারা ক্যাপশন দেন– ‘লিও মেসি ৩৮ ডিগ্রিতে (তাপমাত্রা) খেলেছেন।’ এর বেশি কিছু না লিখলেও আদতে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য সেটি আর বুঝতে বাকি থাকার কথা নয়!

গ্লোব সকারের ওই অনুষ্ঠানে আল-নাসরের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো সর্বকালের সেরা গোলদাতা এবং মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। এই অ্যাওয়ার্ডে স্প্যানিশ জায়ান্ট ৬ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৮টি পুরস্কার জিতেছে রিয়াল মাদ্রিদ। বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। এ ছাড়া বছরের সেরা ফরোয়ার্ডের পুরস্কারও তিনিই পেয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST