৯ মে ২০২৬
অনলাইন সংস্করণ

মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি : ভূমিমন্ত্রী মিনু

শনিবার (০৯ মে) নগরীর মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার এবং পঞ্চম ও অষ্টম শ্রেণির ৪৮জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ায় তাদের হাতে ক্রেস্ট তুলে দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, নিজের মেধাকে বিকশিত করার জন্য ও নিজেকে প্রকাশিত করার জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি। আজকে যারা শিক্ষার পাশাপাশি ক্রীড়াঙ্গন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছে তাদের আমি অভিনন্দন জানাই।

শনিবার (০৯ মে) সকাল দশটায় নগরীর মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশের স্বনামধন্য, বরেণ্য এবং বাংলাদেশের প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আপনারা আরও সুন্দর করে গড়ে তুলবেন যেন সারা বিশ্বে প্রতিযোগিতায় মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা সবচেয়ে ভালো ফলাফল করতে পারে এবং রাজশাহীর মুখ উজ্জ্বল করতে পারে।

আরও পড়ুনঃ   ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

তিনি বলেন, সারা বিশ্বে কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় বাংলাদেশ সবচেয়ে ভালো ফলাফল করছে। মসজিদে নামাজে যারা তেলাওয়াত করে তারাও আমাদের হৃদয়কে স্পর্শ করে। শিক্ষার মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলে পরিবার ও জাতির সামনে বিকশিত হতে হবে। আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেই শিক্ষা গ্রহণ করে।

তিনি আরও বলেন, আমার দায়িত্ব হলো রাজশাহীর সব প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া তার মধ্যে মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা যেন সবার উপরে থাকে আমি সেই কাজ করব। রাজশাহীতে কোনো মাদ্রাসা জাতীয়করণ হলে এটিই হবে প্রথম এবং এই প্রতিষ্ঠানে একটি ১১ তলা ভবন করারও প্রতিশ্রুতি দেন তিনি।

আরও পড়ুনঃ   বসুন্ধরার চেয়ারম্যান-এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মানহানির দুই মামলা

এসময় শিক্ষার্থীদের বাড়ির আশেপাশে ফাঁকা জায়গাতে ঔষধি এবং ফলজ গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।

রাজশাহী মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য মো. হাশমতুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার মো. জায়েদুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো. ওসমান গনি এবং মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মোকাদ্দাসুল ইসলাম বক্তৃতা করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার এবং পঞ্চম ও অষ্টম শ্রেণির ৪৮জন শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে বৃত্তি পাওয়ায় তাদের হাতে ক্রেস্ট তুলে দেন মন্ত্রী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST